Channel Atv

সময়ের সাথে এগিয়ে চলে সাহসের সাথে কথা বলে

আসুন নিজেকে বদলায়। প্রতিদিন একটি ভালো কাজ করি। সুন্দর জীবন ও সমাজ গড়ি। নতুন সকাল

Breaking

Showing posts with label সারাদেশ. Show all posts
Showing posts with label সারাদেশ. Show all posts

Monday, January 21, 2019

1/21/2019 08:49:00 PM

সাংবাদিকদের সঠিক লেখনির মাধ্যমে জাতিকে বিশ্বের দরবারে উপস্থাপন করতে হবে-সালাম মুর্শেদী এমপি

নিজস্ব প্রতিবেদক : খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী বলেছেন সংবাদ মাধ্যমই  পারে একটি জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। তাই সাংবাদিকদের সঠিক লেখনির মাধ্যমে জাতিকে বিশ্বের দরবারে উপস্থাপন করতে হবে। তিনি আরো বলেন সাংবাদিকরাই আমাকে আজ সালাম মূর্শেদী বানিয়েছে। এছাড়া তিনি বলেন মাদক ও দখলদারিত্বের সাথে কোন অপোষ নেই। সে যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। পাশাপাশি সংখ্যালঘুদেরকে কোন নির্যাতন বরদাস্ত করা হবে না। গত ২০ জানুয়ারী দুপুরে রূপসা প্রেসক্লাবের আয়োজনে তাকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপসা প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম তোতা। বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, উপজেলা নির্বাহী অফিসার মো. ইলিয়াছুর রহমান, রূপসা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) শাহিনুর রহমান, জেলা আওয়ামীলীগ সদস্য আ. মজিদ ফকির। সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ডালিমের পরিচালনায় বক্তৃতা করেন সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হারুনার রশিদ, নৈহাটী ইউনিয়ন আ’লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক,  সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল, রূপসা প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম মাহবুবুর রহমান, সাইফুল ইসলাম বাবলু, তরুণ চক্রবর্তী বিষ্ণু, খান মিজানুর রহমান, ভোলানাথ রায়, কৃষ্ণ গোপাল সেন, হোসাইন আহমদ, আ. রাজ্জাক, আল মাহমুদ প্রিন্স, এম এ আজিম, ইউপি সদস্য আ. গফুর খান, মো. কুতুব উদ্দিন, এমডি রকিব উদ্দিন, সৈয়দ নাসির হোসেন সজল, সরদার জসিম উদ্দিন, মাহাবুব-উল-আলম, কামরুজ্জামান সোহেল, নাজির শেখ, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্মৃতি পাঠাগারের সভাপতি মো. মনিরুল ইসলাম, কর্ণপুর যুব সংঘের সাধারণ সম্পাদক আশরাফ আলী রাজ, আ. কাদের, আ. হালিম, রুহুল আমিন মিলন, মিরাজ শেখ, হামিদুল হক, অলিদ শেখ, তৌহিদুল ইসলাম কচি, আ. জব্বার খান শিবলী, আখতার খান, চিত্ত রঞ্জন সেন, মো. জালাল, এইচ এম মনি, তুরান প্রমূখ।
1/21/2019 08:48:00 PM

খুলনায় জোড়া হত্যার রেশ কাটতে না কাটতে মসজিদের খাদেম খুন : আটক ৭

নিজস্ব প্রতিবেদক : খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকায় সংঘটিত জোড়া হত্যার রেশ কাটতে না কাটতে এবার সদর থানা এলাকার মিস্ত্রিপাড়া বাজার মসজিদের খাদেম মাসুদ গাজী (৪০) খুন হয়েছে। পুলিশ এঘটনায় ৭ জনকে আটক করেছে। শনিবার রাত ৯টার দিকে স্থানীয় বখাটেরা দু’ দফায় মাসুদ গাজী ওপর হামলা করলে তিনি গুরুতর জখম হন। রাত দেড়টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রোববার নিহত মাসুদ গাজীর ভাই ইয়াসিন গাজী বাদী হয়ে মামলা করার পর পুলিশ এজাহারভুক্ত আটজন আসামীর মধ্যে সাতজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিরা হলেন, সোনাডাঙ্গা এলাকার সগির হোসেনের ছেলে মো. সাগর হোসেন (২১), লবণচরার জি এম মাহাতাবের ছেলে আতিয়ার রহমান আতি (২২), পশ্চিম টুটপাড়ার মৃত সোবহানের ছেলে নাসির উদ্দিন (২২), মিস্ত্রি পাড়া বাজারের আবুল কালাম শেখের ছেলে  কাওছার শেখ (২৪), শাহ আলমের ছেলে সোহাগ আকন (২০),  খলিল শেখের ছেলে ইমামুল শেখ ইমাম (১৭) ও বাগমারার নান্না তালুকদারের ছেলে নাজমুল তালুকদার (২২)। 
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, খাদেম মাসুদ গাজী শনিবার রাতে এশার নামাজ আদায় করে মিস্ত্রিপাড়া বাজার মসজিদ থেকে বের হয়ে বাসায় ফিরছিলেন। এসময় রাস্তার পাশে বসে থাকা কয়েকজন যুবকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বখাটেরা তাকে মারধর করে। তিনি আহত হয়ে বাসায় ফিরে আসেন। বাসায় এসে ঘটনা বলার পর ভাই ইয়াসিন গাজীকে সঙ্গে নিয়ে পুনরায় ঘটনাস্থলে যান। এসময় বখাটেরা তাকে স্থানীয় স্কুল গলির মুখে নিয়ে মাথায় ইট দিয়ে আঘাত করে এবং মুখ ও বুকসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে। তার ভাই ইয়াসিন গাজী ঠেকাতে গেলে তাকেও মারধর করে। একপর্যায়ে মাসুদ গাজী অচেতন হয়ে পড়লে বখাটেরা পালিয়ে যায়। নিহত মাসুদ গাজী মসজিদের খাদেমের পাশাপশি রং মিস্ত্রি ও বিদ্যুতের কাজও করতেন। তিনি মহানগরীর পূর্ব বানিয়া খামার লোহারগেট নবম গলির বাসিন্দা মুনসুর রহমান গাজীর ছেলে। রোববার দুপুরে ময়নাতদন্ত শেষে খুমেক হাসপাতালের মর্গ থেকে তার লাশ পরিবারের কাছে হস্তানন্তর করা হয়েছে।
এর আগে গত শুক্রবার রাত ১০টার দিকে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড এলাকার লেদ মেশিনের ব্যবসায়ী আক্তার হোসেন (৪৫) ও শিক্ষানবীশ কর্মচারী মেহেদীর (১৭) মরদেহ একই ঘর থেকে উদ্ধার করে পুলিশ। 

Monday, January 14, 2019

1/14/2019 01:00:00 AM

রূপসা সাদা মাছ আড়ৎদার বহুমূখী সমবায় সমিতির নির্বাচনী তফসিল ঘোষনা

আমিরুল ইসলাম : রূপসা সাদা মাছ আড়ৎদার বহুমূখী সমবায় সমিতি লিঃ এর ত্রি-বার্ষিক নির্বাচন ২০১৯ এর নির্বাচনী তফসিল ঘোষনা করেন মেট্রোপলিটন থানা সমবায় অফিসার এস এম আনিছুর রহমান। উক্ত নির্বাচনে ব্যবস্থাপনা কমিটি পূর্ণগঠনের লক্ষ্যে নির্বাচন কমিটির সিদ্ধান্ত মোতাবেক ৭ই জানুয়ারী নির্বাচনী তফসিল ঘোষনা করা হয়। তিনি বলেন, নির্বাচনী কমিটির ১লা ডিসেম্বর ২০১৮ইং তারিখের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন বিশেষ সাধারণ সভার মাধ্যমে অনুষ্ঠিত হবে। ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে-০১ জন, সহ-সভাপতি পদে -০২ জন, সাংগঠনিক সম্পাদক পদে-০১ জন, দপ্তর সম্পাদক পদে-০১ জন, প্রচার সম্পাদক পদে-০১ জন, কোষাধ্যক্ষ পদে-০১ জন ও ব্যবস্থাপনা কমিটির সদস্য পদে-০২ জন সহ মোট ০৯ টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি পর্যায়ক্রমে ১২টি ধাপের মাধ্যমে নির্বাচন সম্পন্ন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। ১৩ ও ১৪ই জানুয়ারী সমিতির কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রয়, ১৭ তারিখে মনোনয়নপত্র গ্রহণ, ২০ তারিখে মনোনয়নপত্র বাছাই এবং একই দিনে মনোনয়নপত্র বাছাইঅন্তে প্রার্থীর খসড়া তালিকা প্রকাশ, ২১ ও ২২ তারিখে (দুই কর্মদিবস) ৩ পি সি রায় রোড, জেলা সমবায় অফিসারের নিকট মনোনয়নপত্র বাছাইয়ের খসড়া ফলাফলের বিরুদ্ধে বৈধতা সম্পর্কে সংক্ষুব্ধ পক্ষের আপিল পেশ, ২৩, ২৪ ও ২৭ তারিখ (তিন কর্মদিবস) ৩ পি সি রায় রোড, জেলা সমবায় অফিসারের নিকট আপিলের শুনানী ও নিষ্পোত্তি, ২৮ তারিখে সমিতির নোটিশ বোর্ডে নির্বাচন কমিটি কর্তৃক বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ, ২৯ তারিখে সমিতির কার্যালয়ে প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ (লিখিত আবেদনের মাধ্যমে), প্রতীক বরাদ্দ এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, ১০/০২/১৯ তারিখে ১৭/১৮ নং প্লট রূপসা সাদা মাছের আড়ৎ-এ ভোট গ্রহণ এবং একই দিনে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণার মাধ্যমে নির্বাচনী কার্যক্রম শেষ হবে। তিনি বলেন একটি সুষ্ঠু সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্যে নির্বাচনী কমিটির সকলের সহযোগীতা কামনা করেন। উক্ত সাধারন সভায় উপস্থিত ছিলেন বর্তমান কার্যকারী পরিষদের সভাপতি আলহাজ্ব মোঃ এরশাদ আলী, সহ-সভাপতি মোঃ নাসির হাওলাদার ও মোঃ হাবিবুর রহমান শিকদার, সম্পাদক মোঃ জাহিদুর রহমান ঝন্টু, সহ-সম্পাদক মোঃ লুৎফর রহমান ফরিদ ও মোঃ জালাল মোল্লা, কোষাধ্যক্ষ মোঃ কাদের শেখ, সদস্য মোঃ শামীম দাড়িয়া ও মোঃ সফিউদ্দিন গাজী সহ আরো অনেকে। 

Sunday, January 13, 2019

1/13/2019 07:06:00 PM

তেরখাদায় গ্রামবাসী ও পুলিশের উপর হামলা : আহত ৪

নিজস্ব প্রতিবেদক : তেরখাদায় গ্রামবাসীর উপর প্রতিপক্ষ সন্ত্রাসীদের দফায় দফায় হামলা ঘটনায় ৪ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে তাদের উপরও হামলা এবং এমসআই’র মোটরসাইকেল ভাংচুর করা হয়েছে। রবিবার সকালে উপজেলার কোলাপাটগাতি এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, খাঁজা মীর (৪৫), তার ছেলে দুল মীর (২৪) ও কালাম  মীর (৪০) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, চরমপন্থীদের সাথে যোগসাজসের হুমকি দিয়ে কোলাপাটগাতি এলাকার মফিজ শেখ, বাচ্চু শেখ, রিপন শেখ ও মোস্তাফিজুর রহমান সুজন শেখ দীর্ঘদিন যাবত এলাকায় মাদক, চাঁদাবাজী, ভূমি জবর দখল করে আসছে। গত ১১ জানুয়ারি মোটা অংকের চাঁদার দাবিতে কোলাপাটগাতি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী টুটুলের দোকান বন্ধ করে দেয়। এঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে ওই সন্ত্রাসীরা মিল শ্রমিক ইকবাল শেখ (৪৫) কে বেধড়ক  মারপিট করে। এখবর জানতে পেরে প্রকাশ্যে বিক্ষোভ করে এলাকাবাসী। তাতে দুর্বৃত্তরা আরও ক্ষিপ্ত হয়ে অতর্কিত হামলা চালিয়ে স্থানীয় আক্তার মীর ও কালাম মীরকে বেধড়ক মারপিট করে মৃত ভেবে ফেলে রেখে যায়। এসময়ে কালাম মীরের হাঁসখামার থেকে ৭৩০টি হাঁস লুট করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। খবর পেয়ে স্থানীয় ফাঁড়ি পুলিশ টহলে গেলে তাদের উপরে হামলা চালিয়ে পুলিশের ব্যবহৃত মটর সাইকেলে কুপিয়ে ব্যাপক ভাঙচুর করেছে তারা। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।  
এব্যাপারে মোকামপুর পুলিশ ফাঁড়ির টুআইসি, এএস আই মো. আমিরুল ইসলাম বলেন, সংঘর্ষের ঘটনাস্থলের পাশে আমার ব্যবহৃত মটরসাইকেলটি এক পক্ষের লোকজন কুপিয়ে ভাংচুর করেছে। 
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালেকুজ্জামান ঘটনার সত্যতা শিকার করে বলেন,  তদন্ত সাপেক্ষ্যে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 
1/13/2019 07:05:00 PM

মাদক, সন্ত্রাস, ভূমিদস্যু, চাঁদাবাজ ও যানজট মুক্ত খুলনা গড়ার প্রত্যয়

নিজস্ব প্রতিবেদক : বছরের প্রথম জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় খুলনাকে মাদক, সন্ত্রাস, ভূমিদস্যু, চাঁদাবাজ ও যানজট মুক্ত শহর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়। খুলনা জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেনের সভাপত্বিতে রবিবার সকালে তাঁর সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত খুলনা-২ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল বলেন, আমার নির্বাচনী ইশতেহারে মাদক, ভূমিদখল, চাঁদাবাজ এবং ভেজাল খাদ্যদ্রব্যর ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করেছিলাম। আমি সকলের সহযোগিতায় এই ইশতেহার বাস্তবায়ন করবো। খুলনার প্রতি প্রধানমন্ত্রীর অত্যন্ত ইতিবাচক মনোভাব রয়েছে উল্লেখ করে তিনি বলেন, খুলনার উন্নয়নের জন্য পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ আনা হবে এবং একটি মাস্টার প্লানের মাধ্যমে তা বাস্তবায়ন করা হবে।
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, বর্তমানে খুলনার মূল সমস্যা যানজট যার পিছনে রয়েছে অবৈধ মাহেন্দ্র, ব্যাটারী চালিত রিক্সা এবং ইজিবাইক। একসময় এক হাজার আটশত ইজিবাইককে লাইসেন্স দেয়া হলেও এখন সে সংখ্যা ৩০ হতে ৪০ হাজার উল্লেখ করে সিটি মেয়র বলেন, আগামী ১৫ তারিখের পর  শহরের বাইরে থেকে কোন ইজিবাইক শহরে প্রবেশ করতে পারবে না। তিনি লাইসেন্স বিহীন অবৈধ এসব যানবাহন নিয়ন্ত্রণের মধ্যে এনে আগামী দুই মাসের মধ্যে খুলনা থেকে যানজট নিরসনের অঙ্গীকার করেন।
কেএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) সরদার রকিবুল ইসলাম বলেন, পুলিশের কোন সদস্য মাদকের পয়সা গ্রহণ করবে না। মাদক নিয়ে নিরীহ লোককে হয়রানি করা হবে না। স্কুল কলেজের সামনে সকল বিড়ি সিগারেটের দোকান এক সপ্তাহের মধ্যে উচ্ছেদ করা হবে। মাদক ও ভূমিদস্যুদের জন্য তদবিরকারীদের নামের তালিকা প্রকাশ করা হবে।
সভায় আরও বক্তৃতা করেন জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শেখ সোহেল এবং পুলিশ সুপার এস এম শফিউল্লাহ প্রমুখ।
খুলনা জেলার নয়টি উপজেলায় গত ডিসেম্বর মাসে চুরি একটি, খুন একটি, ধর্ষণ একটি, অপহরণ দুইটি, নারী ও শিশু নির্যাতন পাঁচটি,  মাদকদ্রব্য ৬৬টি এবং অন্যান্য ৫৫টিসহ মোট ১২৯টি মামলা দায়ের হয়েছে। গত নভেম্বর মাসে এ সংখ্যা ছিল ১৯৪টি।
মহানগরীর আটটি থানায় ডিসেম্বর মাসে চুরি পাঁচটি, খুন তিনটি, ধর্ষণ পাঁচটি, নারী ও শিশু নির্যাতন আটটি,  মাদকদ্রব্য ১০৩টি এবং অন্যান্য আইনে ২৫টি সহ মোট ১৪৯টি মামলা দায়ের হয়েছে। গত নভেম্বর  মাসে এ সংখ্যা ছিল ২১৯টি। সভায় সকল উপজেলা পরিষদের চেয়ারম্যান, সকল ইউএনওসহ জেলা আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
1/13/2019 07:03:00 PM

খুলনা বিভাগে সাড়ে ১৮ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

নিজস্ব প্রতিবেদক : আগামী ১৯ জানুয়ারি খুলনা বিভাগে প্রায় ১৮ লাখ ৪৮ হাজার চারশত উনিশ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। রবিবার সকালে খুলনা সামছুর রহমানস্থ স্কুল হেলথ ক্লিনিকের সম্মেলনকক্ষে বিভাগীয় পর্যায়ের অবহিতকরণ ও পরিকল্পনা সভায় এ তথ্য জানানো হয়। জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) পালন উপলক্ষে খুলনা স্বাস্থ্য বিভাগ এই সভার আয়োজন করে। 
 সভায় প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ ফারুক হোসেন।
খুলনা স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. সুশান্ত কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন স্বাস্থ্য অধিদপ্তরের ডেপুটি ডাইরেক্টর ডা. পবিত্র কুমার কুন্ডু, খুলনা পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক মো. শরিফুল ইসলাম এবং খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. আব্দুল আহাদ প্রমুখ।
এবছর খুলনা বিভাগে ৬-১১ মাস বয়সী ২ লাখ ৮৬ হাজার ৬শ ১৭ এবং ১২-৫৯ মাস বয়সী ১৬ লাখ ৩৯ হাজার ৮শ ২ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে। ঐ দিন সারাদেশে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন এর মাধ্যমে ৬-১১ মাস বয়সী সকল শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। সাথে সাথে ভিটামিন এ সম্পর্কে স্বাস্থ্যবার্তাও প্রচার করা হবে। ভিটামিন ‘এ’  ক্যাপসুলে কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। শিশুদের ভারাপেটে এটি খাওয়াতে হবে। বাংলাদেশ থেকে অপুষ্টি জনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টি জনিত শিশুমৃত্যু প্রতিরোধ করার লক্ষে সারা দেশে পালন করা হবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন। সভায় খুলনা বিভাগের ১০ জেলার সিভিল সার্জন, জেলা প্রশাসকের প্রতিনিধি, পরিবার পরিকল্পনা দপ্তরের উপপরিচালক এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

Saturday, January 12, 2019

1/12/2019 08:01:00 PM

রূপসায় উপজেলা পরিষদ নির্বাচনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশীরা মাঠে

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নির্বাচন কমিশন সচিবের ঘোষণার পর থেকেই রূপসা উপজেলা পরিষদ নির্বাচনে আ’লীগের সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন একাধীক প্রার্থী। উপজেলা এলাকায় পোস্টারের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সম্ভাব্য প্রার্থীদের পক্ষে সমর্থনকারীদের প্রচার-প্রচারণা। অনেকেই তাদের চেয়ারম্যান ও ভাইস চেয়াম্যান প্রার্থীর পক্ষে সমর্থন ও দোয়া চাচ্ছেন। এরই মধ্যে বিভিন্ন চায়ের দোকানের আড্ডায় উপজেলা নির্বাচনকে ঘিরে মানুষের মুখে শুরু হয়েছে আলাপ-আলোচনা। এতে আ’লীগ অনেকটা সরব হয়ে উঠলেও চুপচাপ রয়েছে বিএনপি।
ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীরা জেলাসহ কেন্দ্রে লবিং গ্রুপিং শুরু করে দিয়েছেন। একই সাথে শুরু করেছেন দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময়। নিজেকে সম্ভাব্য প্রার্থী ঘোষণা দিয়ে অনেকে গণসংযোগও শুরু করেছেন। এখন পর্যন্ত রূপসা উপজেলায় চেয়ারম্যান পদে প্রায় এক ডজন প্রার্থীর নাম শোনা যাচ্ছে। তবে বিএনপি, জামায়াত বা অন্য কোন দলের প্রার্থীদের নাম শোনা যায়নি।

আওয়ামী লীগ থেকে রূপসা উপজলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীরা হলেন বর্তমান চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, সাবেক চেয়ারম্যান আলী আকবর শেখ, জেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক অ্যাড. সুজিত অধিকারী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাসেম ডাবলু, বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ সরদার ফেরদাউস রহমান, জেলা কৃষকলীগের সভাপতি ও আইচগাতি ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, টিএসবি ইউপি চেয়াম্যান মো. জাহাঙ্গির শেখ, খুলনা মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুর রহমান পলাশ, নৈহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল ও খুলনা জেলা যুবলীগের সহ সভাপতি আজিজুল হক কাজল।

মনোনয়ন প্রত্যাশী বর্তমান উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা বলেন, র্দীঘদিন আওয়ামী রাজনীতির সাথে জড়িত আছি। উপজেলা আওয়ামীলীগের সভাপতি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, কয়েকবার ঘাটভোগ ইউপি পরিষদের চেয়ারম্যান নির্বচিত হয়েছি। উপজেলার মানুষ আমাকে ভালবেসে ভোট দিয়ে ২০০৯ সালে নির্বাচিত করেছে। জনগনের ভালবাসায় এখনও আছি, ভবিষ্যতে থাকব। দল আমাকে মনোনয়ন দিলে নির্বাচন করবো।

জেলা আ’লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) এ্যাড.সুজিত অধিকারী  ছাত্র রাজনীতি থেকে আজ জেলা আ’লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। দলের দু-সময় নেতাকর্মীদের পাশ্বে থেকে আন্দোলন সংগ্রাম করে দলকে সু-সংগঠিত করেছেন। উপজেলার সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন। দলীয় মনোনয়ন পেলে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সাবেক চেয়ারম্যান আলী আকবর শেখ বলেন, উপজেলা আ’লীগের নেতা-কর্মী ও সাধারণ জনগণের আহ্বানে আমি ২০১৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছিলাম। আশা করি দলীয় নেতা কর্মীর ও জনগণের সমর্থনের কারণে জননেত্রী শেখ হাসিনা আমাকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়ে নির্বাচনে অংশ গ্রহণের সুযোগ দিবেন।

জেলা কৃষকলীগের সভাপতি ও আইচগাতি ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল বলেন, ১৯৯২ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত জেলা আ’লীগের দপ্তর সম্পাদক ছিলাম। ২০০৪ সাল থেকে ২০১৯ জেলা কৃষকলীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছি। দলের দূর্দিনে রাজপথে ছিলাম এখনও আছি এবং যত দিন বেঁচে থাকব দলের জন্য কাজ করে যাবো। তাই দল আমাকে সকল কাজের মূল্যায়ন করে মনোনয়ন দিবে বলে আশাবাদি।

উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাসেম ডাবলু ১৯৮৪ সাল থেকে আ’লীগের সাথে রাজনীতি করে আসছেন। তিনি উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা যুবলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছে। তিনি দাবি করেন, দলের জন্য আমার পরিবারের অনেককেই হারিয়েছি। দলের নেতাকর্মীদের বিপদে আপদে পাশে থেকে কাজ করে যাচ্ছি। আমি আশাবাদি দল আমাকে মনোনয় দিবে।

নৈহাটী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মোস্তফা কামাল বলেন, জনগনের অকুণ্ঠ ভালোবাসা ও সমর্থনের বিএনপি প্রার্থীকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। চেয়ারম্যান থাকাকালে পাঁচ বছরে নৈহাটী ইউনিয়নে ব্যাপক উন্নয়ন করেছি। তাছাড়া আমি আমার রাজনৈতিক জীবনের শুরু থেকে জাতীর জনক বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে আওয়ামীলীগ রাজনীতি করে আসছি। দলের  দূর্দিনে সব সময় রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করার পাশাপাশি দলকে সু-সংগঠিত করতে সকল প্রকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। সে ক্ষেত্রে সার্বিক বিবেচনায় দল আমাকে মনোনয়ন দেবে বলে আশা করি।

টিএসবি ইউনিয়নের সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গির শেখ বলেন, নির্বাচনে অংশ গ্রহণের লক্ষে ইতিমধ্যে গণসংযোগ শুরু করেছি। আমি সুনামের সাথে ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছি। জনগনের সাথে মিলে মিশে আছি। সবাইকে নিয়ে উপজেলার উন্নয়ন করতে চাই। দল যাকে মনোনয়ন দিবে তার হাতে হাত রেখে সুখি-সমৃদ্ধ উপজেলা গড়ে তুলবো।

খুলনা জেলা যুবলীগের সহ সভাপতি আজিজুল হক কাজল বলেন, ছাত্র জীবন থেকে আওয়ামী রাজনীতি করে আসছি। ব্যাক্তি স্বার্থের উর্ধে থেকে দলীয় স্বার্থে সব সময় কাজ করেছি। গত নির্বাচনেও দলীয় ব্যানারে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করি। সে ক্ষেত্রে দলীয় মনোনয়ন আমাকে দেয়া হবে বলে আমি আশাবাদী।
এছাড়াও উপজেলা পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলের বেশ কয়েকজন সম্ভব্য প্রার্থী হিসেবে রয়েছেন বলে জানা গেছে। 
1/12/2019 07:59:00 PM

সুন্দরবন লায়ন্স ক্লাবের যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক : নারীদের দ্বারা পরিচালিত সমাজসেবামূলক প্রতিষ্ঠান সুন্দরবন লায়ন্স ক্লাবের আজ পথচলা শুরু হলো। এ উপলক্ষে খুলনা লায়ন্স ক্লাব শনিবার বিকেলে নগরীর উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরিতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের ডিস্ট্রিক্ট গভর্নর এম নুরুল হুদা।
প্রধান অতিথি নতুন ক্লাবের সদস্যদের স্বাগত জানিয়ে বলেন, লায়ন্স ক্লাব বিশ্বব্যাপী সমাদৃত একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান যা সমাজের আর্ত পীড়িত মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। এ সংগঠনের সদস্য হিসেবে আপনাদেকে সেবার মানসিকতা নিয়ে নীপিড়িত মানুষের সেবার জন্য কাজ করে যেতে হবে।
অনুষ্ঠানে খুলনা লায়ন্স ক্লাবের সভাপতি এ্যাডভোকেট শামীমা সুলতানা শীলুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজিওনাল এ্যাডভাইজার মোঃ মোজাম্মেল হক ভূইয়া, খুলনা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আলী আকবার টিপু, লায়ন গোলাম মোস্তফা, বেগম মাজেদা আলী, শাহ জাহাঙ্গীর আবেদ এবং  ডাঃ শাহানা রাজ্জাক। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন কুদরত-ই-খুদা। অনুষ্ঠানে খুলনা লায়ন্স ক্লাবের চারজনকে সম্মাননা প্রদান করা হয় এবং শপথ পাঠের মধ্যদিয়ে নতুন সদস্যদেরকে ক্লাবে অন্তর্ভূক্ত করা হয়।
1/12/2019 07:57:00 PM

খুলনার বটিয়াঘাটায় চার হত্যা মামলার আসামী ভারতে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের আড়–য়াডাঙ্গায় চারজনকে হত্যা করে মাটির নীচে পুঁতে রেখে ভারতে পালিয়ে যাওয়া আসামী গুজরাট প্রদেশের আহমেদাবাদ থেকে গ্রেফতার হয়েছে। আহমেদাবাদ জেলা গোয়েন্দা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ আসামী আজম ফকির (৬০) ও তার স্ত্রী রহিমা খাতুনকে (৫০) ৮ দিনের রিমান্ড শেষে জেল হাজতে প্রেরণ করেছে। খুলনা জেলা সিআইডি ইনসপেক্টর ও মামলার তদন্তকারী কর্মকর্তা গোলাম সরোয়ার হোসেন, সিআইডি ইনসপেক্টর মো: শাহজাহান এবং বটিয়াঘাটা থানার তদন্ত কর্মকর্তা এসআই সেকেন্দার আলী ঘটনার সত্যতা স্বীকার করেন। তারা বলেন, বালিয়াডাঙ্গা থেকে ডুমুরিয়ার ইমরান হোসেন খান (২২), দাকোপের কামারখোলা গ্রামের মোস্তফা গাজী (৫০) ও পাইকগাছার গড়াইখালী গ্রামের রহিম গাজীর (৩৪) কঙ্কাল উদ্ধার হয়। বিষয়টি নিয়ে ইমরান খানের পিতা আসাদুজ্জামান খান গত ১৯/১০/১৬ তারিখ বটিয়াঘাটা থানায় মামলা করেন। ইমরান খানের মা রহিমা খাতুন পালিয়ে এসে বাবার বাড়ি বসবাস কালে আযম ফকিরের সাথে দ্বিতীয় বিয়ে করে। সে সূত্র ধরে রহিমা খাতুন আটক হলে তার দেয়া তথ্য মতে বালিয়াডাঙ্গা গ্রামে আযম ফকিরের বাড়ির পিছনের বাগান থেকে মাটি খুড়ে তিন কঙ্কাল উদ্ধার হয়। এসময় আযম পালিয়ে গুজরাট চলে যায়। রহিমা আদালত থেকে জামিন নিয়ে সেও পালিয়ে চলে যায় গুজরাটে। একই এলাকায় পূর্ব থেকে বসবাসকারী বালিয়াডাঙ্গার আকবর হোসেন আহমেদাবাদ পুলিশের ক্রাইম ব্রাঞ্চের সোর্স হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছিল। আকবরের সহায়তায় আসামী আযম ও রহিমা এগার দিন আগে গ্রেফতার হয়। তাদেরকে ফিরিয়ে আনার জন্য ভারতীয় হাইকমিশনে যাবতীয় কাগজ পত্র জমা দেয়া হয়েছে। সিআইডি পুলিশের ধারণা একই বাগানে দাকোপের কামারখোলা গ্রামের বলাই কুমারের (৩২) কঙ্কাল থাকাতে পারে। কারণ আযম গ্রেফতার হওয়ার পর স্বীকার করেছে তার বাড়ির পিছনে বাগানে ৪ জনের লাশ পুতে রাখা হয়। 
আযম ফকিরের নিকট বিভিন্ন সময়ে বিদেশী লোকজন এবং স্থানীয় সহযোগীদের যাতায়াত ছিল। আযম ফকির স্বীকার করেছে বিভিন্ন কৌশলে তাদের ডেকে বাড়িতে এনে খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দিত। পরে তার দলের অন্যান্যদের সহায়তায় হত্যার পর কিডনি, চোখসহ গুরুত্বপূর্ণ অঙ্গ কেটে পাচার করত এবং লাশ মাটি চাপা দিয়ে রাখত।

Friday, January 11, 2019

1/11/2019 08:24:00 PM

অনুশীলন মজার স্কুলে শিক্ষা উপকরন বিতরন

রূপসা প্রতিনিধি : এ- টেক্স ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে শুক্রবার সকাল ১১ টায় অনুশীলন মজার স্কুলের ইলাইপুর শাখায় শিক্ষা উপকরন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক অলোক চন্দ্র দাস। প্রধান অতিথি ছিলেন এ- টেক্স ইন্টারন্যাশনাল এর কান্ট্রি ডিরেক্টর নিকোলাস ব্রকার্ড সাঈদি। বিশেষ অতিথি ছিলেন এল.পি.জি গ্যাস এর কান্ট্রি কোঅর্ডিনেটর আরবে, নৈহাটী ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য আঃ গফুর খান। সুবিধা বঞ্চিত শিশুদের জন্য শিক্ষার গুরুত্ব তুলে ধরে বক্তৃতা করেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক কায়েস মাহমুদ, আনোয়ার ফকির, সাফিরুল ইসলাম, সোহেল শেখ, সজল খান, মরিয়াম ইয়াসমিন, মনিরুল ইসলাম প্রমুখ । এ- টেক্স ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে অত্র প্রতিষ্ঠানে  প্রজেক্টের, বেঞ্চ, চেয়ার, টেবিল, ফ্যান সহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি অনুশীলন মজার স্কুলের কার্যক্রমের ভূয়সী প্রসংসা করেন এবং উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করেন।

Thursday, January 10, 2019

1/10/2019 09:49:00 PM

স্বাধীনতা সংগ্রামে জাতির পিতার অবদান ছিলো অতুলনীয় -তালুকদার আব্দুল খালেক

নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও খুলনা সিটি কর্পোরেশনের পুনরায় মেয়র নির্বাচিত হওয়ায় খুলনা নাট্য নিকেতনের উদ্যোগে মেয়রকে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান  বৃহস্পতিবার রাত সাড়ে সাতটায় নাট্যনিকেতন মঞ্চ (সোসাইটি সিনেমা হল) এ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত অতিথি খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

প্রধান অতিথি মেয়র বলেন, আমাদের স্বাধীনতা সংগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান ছিলো অতুলনীয়। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস বাঙ্গালি জাতির জন্য বেশি তাৎপর্যপূর্ণ। তাঁর জন্যই আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আগামী প্রজন্মদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে। বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশ কল্পনা করা যায় না। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। ইতোমধ্যে দেশ নি¤œ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে এবং ২০৪১ সালের আগে দেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে। বাংলাদেশে নারীর ক্ষমতায়ণের ক্ষেত্রে অনেক এগিয়েছে। নারী শিক্ষা, নারীর ক্ষমতায়ন ও উন্নয়নের ভিত রচনা করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
খুলনা নাট্যনিকেতনের সভাপতি অধ্যক্ষ দেলওয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সংগঠনের সহসভাপতি অধ্যাপক আশরাফুজ্জামান বাবলু, ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শামসুজ্জামান মিয়া স্বপন এবং নাট্যনিকেতনের আজীবন সদস্য মোঃ আবু হানিফ। স্বাগত জানান খুলনা নাট্য নিকেতনের সাধারণ সম্পাদক মোকলেসুর রহমান বাবলু। এর আগে মেয়রকে সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করেন। অনুষ্ঠানে প্রায় ৫০টি সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ মেয়রকে ফুল দিয়ে সংবর্ধনা জানান।
1/10/2019 08:19:00 PM

পরিচ্ছন্ন নগর উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করলেন কেসিসি মেয়র

নিজস্ব প্রতিবেদক : খুলনাবাসীকে একটি পরিচ্ছন্ন নগর উপহার দেওয়ার অভিপ্রায় পুনর্ব্যক্ত করলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। তিনি গতকাল বৃহস্পতিবার সকালে কেসিসি মিলনায়তনে ‘জলবায়ুর প্রভাবে খুলনা মহানগরে স্থানান্তরিত অভিবাসী ও দরিদ্র পরিবারসমূহের অভিযোজিত জীবন-জীবিকার উন্নয়নে ছাগল পালন প্রকল্প’ এর অবহিতকরণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 
বক্তৃতাকালে সিটি মেয়র আরও বলেন, পরিস্কার পরিচ্ছন্নতাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে মূল শহর থেকে বাইরে অবস্থিত ওয়ার্ডগুলোতে পরিকল্পিতভাবে ছাগল পালনের মাধ্যমে বেশ কিছু পরিবারকে স্বাবলম্বী করা সম্ভব। নগরে কাজ করা বিভিন্ন এনজিওগুলো একটি করে বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করলে খুলনা একটি সুন্দর নগর হিসেবে গড়ে উঠবে।
অবহিতকরণ সভায় জানানো হয়, ওয়েভ ফাউন্ডেশনের মাধ্যমে ১৪ ও ১৬ নম্বর ওয়ার্ডে ৫৯টি পরিবারকে ছাগল চাষে সহোযোগিতা দেওয়া হবে। এর জন্য ব্যয় হবে ৪৩ লাখ ৪৬ হাজার পাঁচশ টাকা। ১৮ মাসব্যাপী এই প্রকল্পে জলবায়ু অভিবাসী, ঝুঁকিপূর্ণ ও অতিদরিদ্র পরিবারকে অগ্রাধিকার দেওয়া হবে। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট পরিবারগুলো অর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবে। 
সভায় বিশেষ অতিথি ছিলেন কেসিসির প্যানেল মেয়র সুফিয়া রহমান শুনু এবং প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ কান্তি বালা। কর্মশালায় দু’টি পাওয়ার প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে। 
1/10/2019 08:17:00 PM

তেরখাদা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থীদের গনসংযোগ

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ শেষ হতে না হতেই তেরখাদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য প্রার্থীরা গনসংযোগ শুরু করেছে। সেইসাথে বিভিন্ন কৌশলে দলীয় মনোনয়ন পাওয়ার জোর লবিং চালিয়ে যাচ্ছে। তবে এখনো মাঠে নামেনি বিএনপির কোন প্রার্থী।
আগামী মার্চ মাসে উপজেলা পরিষদ নির্বাচন হলে হাতে আর বেশি সময় নেই। তাই সম্ভব্য প্রার্থীরা চায়ের আসরে নিজেদেরকে মনোনয়ন প্রত্যাশী বলে ভোটারদের কাছে দোয়া প্রার্থনার পাশাপাশি ভোট চাওয়া শুরু করেছেন। যদিও এখনও নির্বাচন কমিশন উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল বা দিন তারিখ কোনটাই ঘোষণা করেননি। কিন্তু উপজেলার সম্ভাব্য ভাইস চ্যেয়ারম্যান প্রার্থীরা আগে-ভাগেই চায়ের দোকান থেকে শুরু করে উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে দলীয় নেতা কর্মীদের কাছে দোয়া ও সমর্থন চেয়ে আসছেন। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী আট জন নেতার নাম শোনা যাচ্ছে। এরা হলেন সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মো. জনাব আলী শেখ, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ তবিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এম ফরিদ আহম্মেদ, উপজেলা আওয়ামীলীগের সদস্য সাবেক যুবলীগ নেতা মোল্যা আব্বাস আলী, সাবেক ছাত্রলীগের সভাপতি যুবলীগ নেতা ও প্রয়ত ভাইস চেয়ারম্যান মোল্যা এহিউল ইসলামের ভাই শারাফাৎ হোসেন মুক্তি, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোল্যা অহিদুজ্জামান ফরিদ, উপজেলা যুবলীগের সভাপতি এফ এম মফিজুর রহমান, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক শংকর কুমার বালা। মনোনয়ন প্রত্যাশিরা তাদের স্ব-পক্ষে সমর্থন পাওয়ার জন্য দলের নেতা কর্মীদের চায়ের দোকানে ডেকে নিয়ে আলাপ আলোচনাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন। দলের মনোনয়ন পাওয়ার ব্যাপারে সবাই আশাবাদী। তবে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি বা অন্য কোন দলের প্রার্থীর নাম এখনও শোনা যায়নি। 

Wednesday, January 9, 2019

1/09/2019 09:20:00 PM

পাবলিক হল ভেঙ্গে অডিটরিয়ামসহ বহুতল ভবন নির্মাণের লক্ষ্যে সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : খুলনা সিটি কর্পোরেশন পরিচালিত পাবলিক হল পরিত্যক্ত ঘোষণাপূর্বক তদস্থলে অডিটরিয়ামসহ বহুতল ভবন নির্মাণের লক্ষ্যে এক সভা বুধবার বিকাল ৩টায় পাবলিক হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। 

খুলনার বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ কান্তি বালা, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, গণপূর্ত বিভাগ খুলনা’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী ওয়াসিফ আহমেদ, কেসিসি’র প্যানেল মেয়র মো: আলী আকবর টিপু, প্রধান প্রকৌশলী মোঃ নাজমুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী  মশিউজ্জামান খান, জাহিদ হোসেন শেখ প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।

সভায় খুলনা পাবলিক হল দ্রুত পরিত্যক্ত ঘোষণার লক্ষ্যে গণপূর্ত বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী ওয়াসিফ আহমেদ-কে প্রধান করে কেসিসি ও এলজিইডি’র প্রকৌশলীদের সমন্বয়ে ৬ সদস্য বিশিষ্ট একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়। কমিটি আগামী এক সপ্তাহের মধ্যে বিভাগীয় কমিশনার সমীপে রিপোর্ট পেশ করবেন মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। সভার পূর্বে সিটি মেয়র বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকসহ উপস্থিত কর্মকর্তাদের সাথে নিয়ে পাবলিক হলের বর্তমান অবস্থা সরেজমিন পরিদর্শন করেন। 

উল্লেখ্য, ১.৭২ একর জমির উপর অবস্থিত খুলনা পাবলিক হল ব্যবহারের অনুপযোগী হওয়ায় গত ১১ ডিসেম্বর ২০১২ তারিখ অনুষ্ঠিত কেসিসি’র বিশেষ সভায় হলটি পরিত্যক্ত ঘোষণার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। হলটি পরিত্যক্ত ঘোষণার পর সেখানে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনার জন্য আধুনিক ব্যবস্থাপনা সম্বলিত অডিটরিয়ামসহ বহুতল ভবন নির্মাণ করা হবে বলে সিটি মেয়র সভায় উল্লেখ করেন। 

1/09/2019 09:09:00 PM

রূপসায় স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক : প্রেম ঘটিত বিষয়কে কেন্দ্র করে রোজিনা খাতুন (১৬) নামে এক স্কুল শিক্ষার্থী আত্মহত্যা করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
পারিবারিক সূত্র ও পুলিশ জানায়, রূপসা উপজেলার নৈহাটীস্থ শহিদ মিনার রোড এলাকার রুহুল আমিন শেখের কন্যা গত ৯ জানুয়ারী আনুমানিক বেলা ১২টার দিকে নিজ ঘরের আঁড়ার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। এ সময় তার বাড়িতে কেউ ছিলনা। পরবর্তীতে মৃতের মাতা তানজিলা বেগম বাড়িতে এসে ঘরের আঁড়ার সাথে মেয়েকে ঝুলতে দেখে। মৃত রোজিনা খাতুন নৈহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থী ছিল বলে পারিবারিক সূত্রে জানায়। এ বিষয়ে স্কুল শিক্ষার্থীর মাতা জানান, দীর্ঘ ৩ বছর ধরে তার কন্যার সাথে শ্রীরামপুর গ্রামের জনৈক শাহিনের সাথে প্রেমের সম্পর্ক চলে আসছিল। ঘটনার দিন আনুমানিক বেলা ১১ টার দিকে শাহিনের সাথে তার কন্যার মোবাইল ফোনে দীর্ঘক্ষণ কথা হয়। কথার সূত্র ধরে মান অভিমানের এক পর্যায়ে আত্মহত্যা করেছে বলে জানায়। এ ব্যাপারে পুলিশের ধারণা প্রেম ঘটিত বিষয়কে কেন্দ্র করে আত্মহত্যার ঘটনা ঘটেছে।
1/09/2019 09:07:00 PM

রূপসায় ১২’শ পিস ইয়াবাসহ মাদক সম্রাট মতি গাজী আটক

নিজস্ব প্রতিবেদক : জেলা গোয়েন্দা পুলিশ এক বিশেষ অভিযানে রূপসা উপজেলার বাগমারা এলাকা থেকে ১২০০ পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে। এ ব্যাপারে রূপসা থানায় মাদক দ্রব্য আইন মামলা হয়েছে। পুলিশ জানায়  ৮ জানুয়ারী জেলা গোয়েন্দা পুলিশের এসআই অর্জুন কুমার গোপন সংবাদের ভিত্তিতে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের বাগমারা গ্রামের সামাদ গাজীর পুত্র মতি গাজীকে গ্রেফতার করে। এ সময় তার দেহ তল্লাশী করে ১২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ধৃত মতি গাজীর বিরুদ্ধে রূপসা থানায় মাদক দ্রব্য আইনে একাধিক মামলা থাকলেও জামিনে মুক্তি পেয়ে সে আবারো মাদক ব্যবসা চালিয়ে যায়। অপরদিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক পারভীন আক্তারের নেতৃত্বে একটি টিম গত ৯ জানুয়ারী আনুমানিক বেলা ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চর-রূপসা এলাকার পাইপ মিস্ত্রী মুছা মোল্লার বাড়িতে অভিযান চালায়। এ সময় তার ভাড়াটিয়া ইউনুচ শেখের পুত্র মো. আলহাজ শেখ (২৬) এর দেহ তল্লাশি করে ৫ পিচ ইয়াবা উদ্ধার করে। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের এস আই মোছাদ্দেক হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য আইনে রূপসা থানায় মামলা দায়ের করেছে। অন্যদিকে সকাল ৯ টায় অপর একটি টিম উপজেলার জয়পুর গ্রামের মৃত খলিলুর রহমানের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার পুত্র মামুনুর রহমান (৩২) এর দেহ তল্লাশি করে ১ পিচ ইয়াবাসহ উদ্ধার করে। পরবর্তীতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও মো. ইলিয়াছুর রহমান তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন।
1/09/2019 08:43:00 PM

রূপসায় কৃষক সাদ্দামের হাতের কবজি ও পায়ের রগ কর্তন ঘটনার মূল হোতা লিটু আটক !

রূপসা প্রতিনিধি : রূপসা উপজেলার খান জাহান আলী ব্রীজের নিচে জনসম্মূখে সাদ্দাম হোসেনকে হাতের কবজি ও দু পায়ের রগ কর্তনের ঘটনার প্রধান আসামী, উপজেলা আওয়ামীলীগের সহ প্রচার সম্পাদক রবিউল ইসলাম লিটুকে পুলিশ গ্রেফতার করেছে বলে একাধিক সূত্রে জানাগেছে। তাকে ঢাকার বাড্ডা এলাকার একটি বাসা থেকে ৯ জানুয়ারী পুলিশের একটি বিশেষ টিম গ্রেফতার করে। তবে থানা পুলিশ গ্রেফতারের ব্যাপারে সরাসরি বক্তব্য দিতে অপরগতা প্রকাশ করেছে।
সূত্র মতে সাদ্দাম হোসেনের উপর নির্মম নির্যাতন করে হাতের কবজি ও দু পায়ের রগ কর্তনের ঘটনায় পুত্র অসীম শেখ বাদী হয়ে রপসা থানায় গত ৭ জানুয়ারী রাতে মামলা দায়ের করে। ঘটনারপর পুলিশ তাৎক্ষনিক ভাবে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আসামী নজরুল ইসলাম শেখ ওরফে নজু ফকিরকে আটক করেছিল। পুলিশ গত ৮ জানুয়ারী তাকে আদালতের প্রেরণ করে ৪ দিনের রিমান্ডের জন্য আবেদন করেছে। তাছাড়া থানা পুলিশ বাকী আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রেখেছে।

Tuesday, January 8, 2019

1/08/2019 05:55:00 PM

তেরখাদায় খাল খননে সরকারি রাস্তাসহ কয়েক’শ পরিবারের বসত বাড়ি ক্ষতিগ্রস্ত

এস এম মাহবুবুর রহমান : পানি উন্নয়ন বোর্ড কর্তৃক তেরখাদা উপজেলার পাতলা চরকুশলা খাল খননে এলজিইডি’র রাস্তাসহ স্থানীয় কয়েকশ পরিবারের বসত ভিটা, বাড়ী-ঘর, গাছপালা, মন্দির, পানের বরজসহ কোটি কোটি টাকার ক্ষতি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ক্ষতির হাত থেকে রক্ষা পেতে পাতলা ও চোমরা গ্রামবাসী উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অেিভযোগ করেছেন। একই সাথে এলজিইডি’র রাস্তা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়ে আবেদন করেছেন উপজেলা প্রকৌশলী। এসব অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার সরজমিন পরিদর্শনপূর্বক খনন কাজ বন্দ রাখলেও স্থানীয় ইউপি চেয়ারম্যান নানা কৌশলে কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার বরাবর এলাকাবাসীর দাখিলকৃত লিখিত অভিযোগে বলা হয়েছে, স্থানীয় ৪ নং সাচিয়াদাহ ইউপি চেয়ারম্যান লস্কর উদ্দীন পাতলা ও চোমরা গ্রামের মধ্য হতে প্রবাহমান খালটি খননের কাজ করাচ্ছেন। খালটি পূর্বের সীমানা জুড়ে না করে নিয়ম বহির্ভুতভাবে পার্শ্ববর্তী বাসিন্দাদের রেকর্ডভুক্ত জমির উপর দিয়ে কাটানো হচ্ছে। খাল খননের ফলে ইতোমধ্যে খালের দু’পাশের সরকারি সড়কের মধ্যে একটি সড়ক বিলিন হয়ে গেছে। 
ভুক্তভোগী সূত্রে জানা গেছে, স্থানীয় বাসিন্দা বিধান বালা, রঞ্জন বালা, কৃষ্ণ বালা, লিটন বালা, মতিলাল ব্যাপারী, আরাধন রায়, প্রভাষ বালা, বিপংকার বালা, নিবু বালা, দশু বালা, ফনি বালা, রবিন বালা, দশরত বালা, অরুন বিশ্বাস, নঠবার বিশ্বাস, দেবরত বিশ্বাস, আশিক বিশ্বাস, শ্রিদাম বিশ্বাস, সনাতন বিশ্বাস, সুভাষ দে, অনিল কৃষ্ণ দেব, মিহির মন্ডল, শম্ভু সরকার, নবির শেখ, আকাশ শেখ, আশারফ লস্কারসহ শতাধীক ব্যক্তি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এদের বাড়ী ঘর, গাছপালা, মন্দির, পানের বরজ সহ কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে।
বহু পরিবারের বসত ঘর, ভিটে-বাড়ি, পানের বরজ, মন্দিরসহ রেকর্ডীয় সম্পত্তি খালের মধ্যে চলে গিয়ে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 
এদিকে গত ১১ ডিসেম্বর তেরখাদা উপজেলা প্রকৌশলী (অঃদাঃ) মো. শহিদুল ইসলাম এলজিইডি’র সড়ক রক্ষায় উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করেন। ওই আবেদনে তিনি উল্লেখ করেন, উপজেলাধীন এলজিইডি কর্তৃক নির্মিত পাতলা শ্রীপদ মেম্বর হাউজ হতে পাতলা বাজার অভিমুখি এইচবিবি রাস্তার স্লোল্ডারসহ সম্পুর্ণ স্লোপ এক্সকাভেটর দ্বারা হচ্ছে। পাতলা খালটি ডিজাইন বহির্ভূতভাবে স্লোপে মাটি না কেটে খাড়াভাবে কাটা হচ্ছে। ফলে রাস্তাটির স্লোপসহ অর্ধেক খালের গর্ভে বিলিন হয়ে গেছে। পার্শ্ববর্তী আর একটি রাস্তা পাতলা-কড়রিয়া-ইন্দুরহাটি এফআরবি পাকা রাস্তাটি ঝুঁকির সম্মূখীন। যে কোন সময় রাস্তাটি খালের গর্ভে বিলিন হয়ে যেতে পারে। 
এব্যাপারে ওই এলাকার বাসিন্দা বিশিষ্ট মুক্তিযোদ্ধা প্রফুল্ল কুমার মরু ঢালি বলেন, এলাকার গরীব মানুষের বাড়ি-ঘর ও বিষয়-সম্পত্তি কেড়ে নিয়ে অপরিকল্পিতভাবে খাল খনন করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষতিপূরণ না দিয়ে খাল খনন অব্যাহত রাখলে প্রধানমন্ত্রীর উন্নয়নের অগ্রযাত্রা ব্যাহত হবে। তাই তিনি সকল প্রকার ক্ষতি এড়িয়ে খাল খননের দাবি জানান। 

1/08/2019 04:35:00 PM

রূপসায় কৃষকের দু’হাতের কব্জি কর্তন ঘটনায় আ’লীগ নেতা লিটুসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক : রূপসায় কৃষক সাদ্দাম হোসেনের (৬৫) দু’হাতের কব্জি কেটে হাত বিচ্ছিন্ন ও দু’পায়ের রগ কর্তন ঘটনায় জাবুসা গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে ও উপজেলা আওয়ামীলীগের সহ প্রচার সম্পাদক মো. লিটু শেখ (৫০) সহ ৯ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। গতকাল আহত সাদ্দামের ছেলে মো. অসীম শেখ বাদী হয়ে এ মামলা দায়ের করেন। যার মামলা নং ৭, তাং ০৭/০১/১৯। এজাহার ভুক্ত অন্যান্য আসামীরা হলেন, একই গ্রামের ইশারাত ফকিরের ছেলে মো. রাসেল ফকির (৩৫), মো. রাজু ফকির (৩৮), মো. লিয়াকত ফকিরের ছেলে মো. শাকিল ফকির (২৫), আকমল ফকিরের ছেলে দূর্যোগ ফকির (১৯), মৃত আরশাদ ফকিরের ছেলে মো. নজু ফকির (৫০), হাশেম ফকিরের ছেলে তামীম ফকির (২২), হাফিজার মোল্লার ছেলে মো. নাদিম মোল্লা (২৫) ও লোকমান ফকিরের ছেলে মো. কামাল ফকির (৫০)। মামলায় অজ্ঞাত আরো ৩/৪ জন জড়িত বলেও উল্লেখ করা হয়েছে। তবে এ ঘটনায় নজু ফকির ছাড়া আর কাউকে আটক করতে পারেনি পুলিশ।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, ঘটনার দিন ফজরের নামাজ আদায় করার পর সকাল ৭টার দিকে প্রতিদিনের মত আমার আব্বা সাদ্দাম হোসেন রূপসা ব্রীজের নিচে তোফাজ্জেলের চায়ের দোকানে চা পান করতে যায়। দোকানে যাওয়ার পূর্ব মুহুর্তে রূপসা ব্রীজের নিচে পৌঁছালে আসামীরা পূর্ব পরিকল্পনা মোতাবেক আগে থেকে চাইনিজ কুড়াল, চাপাতি, কুড়াল, আগ্নেয়াস্ত্র, ছুরিসহ তিনটি মোটরসাইকেল ও একটি ভ্যান যোগে ব্রীজের নিচে পৌঁছে পিলারের আড়ালে অবস্থান করতে থাকে। আমার পিতা ঘটনাস্থলে পৌঁছালে আসামীরা পিলারের আড়াল থেকে বের হয়ে ধীরে ধীরে চারদিক থেকে তাকে ঘিরে ফেলতে থাকে। আসামীদের উপস্থিতিতে আমার আব্বার সন্দেহ হলে তিনি আমাদের বাড়িতে ফোন দিতে গেলে ১নং আসামী লিটু শেখ এর হুকুমে ২ থেকে ৯ নং আসামী আতর্কিত ভাবে আমার আব্বাকে ঝাপটে ধরে। আসামী কামাল ও নজু ফকির আমার আব্বার দুই হাত ধরে মাটিতে ফেলে চেপে ধরে। আসামী রাসেল আমার আব্বার পিঠের উপর উঠে গলা চেপে ধরে। এসময় আসামী তামিম চাপাতি দিয়ে আমার আব্বার ডান হাতের কবজির উপর হতে এবং আসামী শাকিল চাপাতি দিয়ে বাম কবজির উপর হতে কেটে বিচ্ছিন্ন করে ফেলে। আসামী নাদিম ছুরি দিয়ে বাম পায়ের গোড়ালির উপর ও আসামী কামাল ফকির চাইনিজ কুড়াল দিয়ে ডান পায়ের গোড়ালির উপর কুপিয়ে শিরা কেটে পা বিচ্ছিন্ন করার চেষ্টা করে। ঘটনার সময় লোক মারফত খবর পেয়ে আমার মা ছায়রা বেগম ও আমি ঘটনাস্থলে যেতে গেলে নজু ফকির ও কামাল ফকির ধারালো ও আগ্নেয়াস্ত্র নিয়ে আমাদের হত্যার উদ্দেশে ধাওয়া করে। আমাদের ডাক চিৎকারে লোকজন জড়ো হতে থাকলে আসামীরা আমার আব্বার কেটে ফেলা হাত দু’টি নদীর পাড়ে ফেলে মোটরসাইকেল ও ভ্যানযোগে গ্রামের দিকে চলে যায়। 
প্রসঙ্গত, জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ৭ জানুয়ারী সকালে সন্ত্রাসীরা জাবুসা গ্রামের সাদ্দাম হোসেনকে কুপিয়ে দু’হাতের কবজি থেকে হাত বিচ্ছিন্ন এবং দু’পায়ের রগ কর্তন করে। আহত সাদ্দাম বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা এখনো আশংকাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
সাদ্দাম হোসেনের বড় ছেলে নাসিম বলেন, এর আগে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আসামীদের সাথে আমাদের দীর্ঘ দিনের বিরোধ রয়েছে। ওই বিরোধের জের ধরে ২০১২ সালের ৩ আগস্ট সন্ত্রাসীরা আমার আব্বাসহ পরিবারের ৭জনকে কুপিয়ে জখম করে। এ ঘটনায় নজু ফকিরসহ ৭ জনকে আসামী করে একটি মামলা দায়ের হয়। যা এখনো আদালতে বিচারাধীন রয়েছে। এছাড়া এর আগে এদের বিরুদ্ধে সাদ্দাম হোসেন আদালতে ১০৭ ধারায়ও একটি মামলা দায়ের করেন। 
এব্যাপারে রূপসা থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় আহত সাদ্দাম হোসেনের ছেলে অসীম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। 

Post Top Ad

Responsive Ads Here

আজকের ভোরের ডাক পড়ুন এখানে