Channel Atv

সময়ের সাথে এগিয়ে চলে সাহসের সাথে কথা বলে

আসুন নিজেকে বদলায়। প্রতিদিন একটি ভালো কাজ করি। সুন্দর জীবন ও সমাজ গড়ি। নতুন সকাল

Breaking

Friday, December 7, 2018

নগরীতে র‌্যাবের অভিযানে দুই’শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবদক : শুক্রবার সকালে র‌্যাব-৬ নগরীর লবনচরা এলাকায় অভিযান চালিয়ে দুইশ পিস ইয়াবা ট্যাবলেটসহ আবুল হাসান (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। আটক আবুল হোসেন খানাজাহান আলী ব্রীজের ডান পার্শ্বে ইমামপাড়া বাইলেন এলকার মো. রেজাউল করিম এর ছেলে। তার গ্রামের বাড়ি পাইকগাছা থানার গড়ইখালী গ্রামে।  র‌্যাব-৬ এর স্পেশালকোম্পানী কোম্পানী কমন্ডার মেজর এ এম আশরাফুল ইসলাম (পিপিএম) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
র‌্যাব জানায়, র‌্যাব তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই সমাজে বিশৃংখলা সৃষ্টিকারী, জলদস্যু, অস্ত্র ব্যবসায়ী, ডাকাত, কালোবাজারী, মানব পাচারকারী, মাদক ব্যবসায়ী, জঙ্গী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল ৭ ডিসেম্বর সকাল পৌনে ৮টায় মেজর এ এম আশরাফুল ইসলাম, পিপিএম, কোম্পানী কমান্ডার, (সিপিসি-স্পেশাল কোম্পানী এর নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, খুলনা মহানগরীর লবণচরা থানাধীন খানজাহান আলী ব্রীজে উঠতে উত্তর পার্শ্বের ঢালে বাইপাস সড়ক সংলগ্ন, ইমাম পাড়া  মাসুম খানের বাড়ির সামনে ইট সলিং রাস্তার উপর কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি সকাল সাড়ে ৮টায় উক্ত স্থানে অভিযান পরিচানলনা করে দুইশ পিস ইয়াবা ট্যাবলেটসহ আবুল হাসানকে গ্রেফতার করে ।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here

আজকের ভোরের ডাক পড়ুন এখানে