নিজস্ব প্রতিবেদক : খুলনা জেলার ডিবি পুলিশের অভিযানে ডুমুরিয়া থানা এলাকা হতে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মাহাবুর রহমান ফকির (৪৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। ৩ ডিসেম্বর বেলা পৌনে ১ টায় চুকনগর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মাহাবুর রহমান ডুমুরিয়া উপজেলার দক্ষিণ গ্রামের মৃত রোস্তম আলী ফকিরের ছেলে।
পুলিশ জানায়, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ জেলা ডিবি খুলনা তোফায়েল আহমেদ এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক সেখ কনি মিয়া, এসআই (নিঃ) মুক্ত রায় চৌধুরী পিপিএম সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে ডুমুরিয়া থানাধীন চুকনগর এলাকায় অভিযান পরিচালনা করে মাদক স¤্রাট মাহাবুর রহমান ফকিরকে এক হাজার পিস ইয়াবার একটি চালান ও একটি এপাসি আরটিআর মোটর সাইকেলসহ গ্রেফতার করে। ঘটনাস্থল থেকে সাতক্ষীরা সদর থানা এলাকার মাদক ব্যবসায়ী আজিজ ও ডুমুরিয়া থানা এলাকার মাদক ব্যবসায়ী মুরাদ ঘটনাস্থল থেকে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো একটি ইয়াবা চালানসহ পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পলাতকদের গ্রেফতার ও তাদের দখলে থাকা মাদকদ্রব্য উদ্ধারের লক্ষ্যে ডিবি পুলিশ গ্রেফতারকৃত আ্সামি সহ সাতক্ষীরা ও ডুমুরিয়া থানা এলাকর বিভিন্ন স্থানে ধারাবাহিক পরিচালনা শেষে এই ঘটনায় গোয়েন্দা শাখার এসআই(নিঃ) মুক্ত রায় চৌধুরী পিপিএম বাদী হয়ে ডুমরিয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত মাদক স¤্রাট মাহাবুর রহমান ফকির এর তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের অভিযান অব্যহত রয়েছে। উল্লেখ্য যে সাম্প্রতিকালে গোয়েন্দা পুলিশের চলমান অভিযানে খুলনা জেলার বেশ কয়েকজন মাদক ব্যবসায়ী বিপুল পরিমান মাদকদ্রব্য সহ গ্রেফতার হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবা, মোটর সাইকেল ও গ্রেফতারকৃত আসামি সহ জেলা গোয়েন্দা শাখার অফিসার ও ফোর্স।

No comments:
Post a Comment