Channel Atv

সময়ের সাথে এগিয়ে চলে সাহসের সাথে কথা বলে

আসুন নিজেকে বদলায়। প্রতিদিন একটি ভালো কাজ করি। সুন্দর জীবন ও সমাজ গড়ি। নতুন সকাল

Breaking

Saturday, October 20, 2018

দেশে আর কখনো ৫ জানুয়ারীর মতো নির্বাচন হবেনা : খুলনায় বিএনপি নেতৃবৃন্দ

বিজ্ঞপ্তি ॥ গ্রেনেড হামলা মামলার রায়কে ফরামায়েশি অভিহিত করে বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, বিএনপিকে নির্বাচন থেকে বাইরে রাখতেই গণভবন থেকে পাঠানো রায় কার্যকর করা হয়েছে। দেশে আর কখনো ৫ জানুয়ারীর মতো নির্বাচন হবেনা। দেশে অচিরেই পট পরিবর্তন ঘটবে। সব দলের অংশগ্রহণে নির্বাচন হবে এবং এর মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরে আসবে, মানুষ ভোটের অধিকার ফিরে পাবে।
গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারকে রহমানের বিরুদ্ধে ফরমায়েশি রায়ের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার বেলা ১১টায় খুলনা মহানগরীর কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে মহানগর মহিলা দল আয়োজিত মানববন্ধনে বক্তৃতাকালে নেতৃবৃন্দ এসব কথা বলেন।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন দলের সভাপতি রেহানা আক্তার। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক ও মহানগর কমিটির সভাপতি সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু। বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মীর কায়েসদ আলী, শেখ মোশারফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু, অ্যাড. এস আর পারুক, শাহজালাল বাবলু, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, ফখরুল আলম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অ্যাড. ফজলে হালিম লিটন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, শফিকুল আলম তুহিন, ইকবাল হোসেন খোকন, অ্যাড. গোলাম মাওলা, শেখ সাদী, একরামুল হক হেলাল, শামসুজ্জামান চঞ্চল। মহিলা দল নেত্রীদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আজিজা খানম এলিজা, কোহিনুর বেগম, কাউন্সিলর মাজেদা খাতুন, অনজিরা খাতুন, রোকেয়া ফারুক, হাসনা হেনা, মুন্নি জামান, কওসারী জাহান মঞ্জু, লুৎফর নাহার লাভলী, নাসরিন হক শ্রাবণী, পারুল প্রমুখ। 

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here

আজকের ভোরের ডাক পড়ুন এখানে