Channel Atv

সময়ের সাথে এগিয়ে চলে সাহসের সাথে কথা বলে

আসুন নিজেকে বদলায়। প্রতিদিন একটি ভালো কাজ করি। সুন্দর জীবন ও সমাজ গড়ি। নতুন সকাল

Breaking

Monday, October 22, 2018

কুষ্টিয়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও শিশু সন্তান নিহত

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় ট্রাকের চাপায় মারা গেছেন মোটরসাইকেল আরোহী বাবা ও তার শিশুপুত্র। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের মহিষগাড়ি নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

চৌড়াহাস হাইওয়ে ক্যাম্প ইনচার্জ এসআই জয়ুনল ইসলাম জানান, বাবা সুজন (৩২) রোববার দুপুরে হরিণাকুন্ড থেকে মোটরসাইকেল নিয়ে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের মহিষগাড়ি পৌঁছালে কুষ্টিয়াগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় মোটরসাইকেলের অপর আরোহী তার ছেলে ইয়াসিন (৬) গুরুতর আহত হয়।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, ছেলে ইয়াসিনকে গুরুতর অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক)ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সে মারা যায়। তবে পুলিশ ঘাতক ট্রাককে আটক করতে পারেনি বলে জানা গেছে।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here

আজকের ভোরের ডাক পড়ুন এখানে