Channel Atv

সময়ের সাথে এগিয়ে চলে সাহসের সাথে কথা বলে

আসুন নিজেকে বদলায়। প্রতিদিন একটি ভালো কাজ করি। সুন্দর জীবন ও সমাজ গড়ি। নতুন সকাল

Breaking

Monday, October 22, 2018

রূপসায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

রূপসা প্রতিনিধি : রূপসায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ২২ অক্টোবর সকাল ১১ টায় উপজেলা প্রশাসন এর উদ্যোগে উপজেলা পরিষদ সংলগ্ন প্রধান সড়কে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। পরে উপজেলা শহিদ মিনার চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ইলিয়াছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার লিপি, সহকারি কমিশনার (ভূমি) সাবরিনা সুলতানা,থানা অফিসার ইনর্চাজ মো. রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মহিউদ্দিন মিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অাইরিন পারভিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান,খাদ্য কর্মকর্তা বাদল কুমার বিশ্বাস,আ,লীগ নেতা মোরশেদুল আলম বাবু প্রমুখ। এ ছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন বিদ্যালয় থেকে আসা শিক্ষক শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here

আজকের ভোরের ডাক পড়ুন এখানে