Channel Atv

সময়ের সাথে এগিয়ে চলে সাহসের সাথে কথা বলে

আসুন নিজেকে বদলায়। প্রতিদিন একটি ভালো কাজ করি। সুন্দর জীবন ও সমাজ গড়ি। নতুন সকাল

Breaking

Tuesday, October 23, 2018

ব্যারিস্টার মইনুলকে আদালতে নেয়া হয়েছে

ঢাকা অফিস : সাংবাদিক মাসুদা ভাট্টিকে কটূক্তির ঘটনায় রংপুরে দায়ের করা মানহানির মামলায় গ্রেফতার তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম উদ্যোক্তা ব্যারিস্টার মইনুল হোসেনকে ডিবি কার্যালয় থেকে ঢাকা মহানগর আদালতে নেয়া হয়েছে। 

মঙ্গলবার (২৩ অক্টোবর) বেলা ১২টা ১৫ মিনিটের দিকে প্রিজন ভ্যানে ডিবি থেকে বের হতে দেখা যায় এবং ১টার দিকে আদালতে পৌঁছায়।

এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার মাসুদুর রহমান ব্রেকিংনিউজকে জানান, আজ দুপুর ১২টার পর যেকোনো সময়ে তাকে আদালতে নেয়া হবে।

গতকাল সোমবার (২২ অক্টোবর) রাত ৯টা ২৫ মিনিটে ডিবি পুলিশের একটি দল রাজধানীর উত্তরায় জেএসডি নেতা আ স ম আবদুর রবের বাসা থেকে তাকে গ্রেফতার করে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম জানান, গ্রেফতারের পরই ব্যারিস্টার মইনুলকে জিজ্ঞাসাবাদের জন্য রাজধানীর মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়। ব্যারিস্টার মইনুলকে রংপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় করা মামলায় গ্রেফতার করা হয়েছে।

সম্প্রতি এক টেলিভিশন টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’বলার পর থেকে সমালোচনার মুখে পড়েন মইনুল। একপর্যায়ে তিনি টেলিফোনে ক্ষমা চাইলেও মাসুদা ভাট্টি প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে আসছিলেন। তা না করায় মইনুলের বিরুদ্ধে মানহানির মামলা করেন মাসুদা ভাট্টি।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here

আজকের ভোরের ডাক পড়ুন এখানে