নিজস্ব প্রতিবেদক : খুলনা মহানগর ডিবি পুলিশ ২১ অক্টোবর সোনাডাঙ্গা ও খালিশপুর থানা এলাকায় অভিযান চালিয়ে ৫৫০ পিচ ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনাডাঙ্গা মডেল থানাধীন ছোট বয়রা গোলদার পাড়া এবং খালিশপুর থানাধীন হাউজিং ষ্টেট এলাকায় অভিযান চালায়। এসময় ৫৫০ পিচ ইয়াবা উদ্ধার করে। এ ঘটনার পুলিশ ছোট বয়রার গোলদারপাড়া এলাকার মোঃ আবুল বাশার এর স্ত্রী মোছাঃ তানিয়া সুলতানা শম্পা (৩২), গোবরচাকা শাহীনুর জামে মসজিদ রোড এলাকার মৃত আব্দুল হক এর পুত্র লিয়াকত হোসেন বুড়ো ও খালিশপুর এন কে ৫৯ হাউজিং ষ্টেট এর বাসিন্দা খন্দকার সুলতান আহম্মদ এর পুত্র মোঃ ওহিদুল ইসলামকে আটক করে। আসামীরা বিভিন্ন কৌশলে দীর্ঘদিন যাবৎ ইয়াবা ব্যবসা চালিয়ে আসছে বলে পুলিশ জানায়।

No comments:
Post a Comment