Channel Atv

সময়ের সাথে এগিয়ে চলে সাহসের সাথে কথা বলে

আসুন নিজেকে বদলায়। প্রতিদিন একটি ভালো কাজ করি। সুন্দর জীবন ও সমাজ গড়ি। নতুন সকাল

Breaking

Sunday, October 21, 2018

খুলনা মহানগর ও জেলা বিএনপির কালো পতাকা বিক্ষোভ কর্মসূচি পালিত

নিজস্ব প্রতিবেদক : বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আগামী ১ নভেম্বর থেকে আন্দোলনের নতুন কর্মসূচি আসছে। এই আন্দোলনকে একদলীয় অবৈধ ফ্যাসিস্ট সরকারকে হঠানোর শেষ আন্দোলন অভিহিত করে তিনি বলেন, এখানে জয়ের কোন বিকল্প নেই। জয়ের জন্য নিজেদেরকে প্রস্তত করার আহবান জানিয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি। 

গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ফরমায়েশি রায়ের প্রতিবাদে ২১ অক্টোবর নগরীতে কালো পতাকা মিছিল পূর্ব প্রতিবাদ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বেলা সাড়ে ১১ টায় নগরীর কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে জমায়েত অনুষ্ঠিত হয়। 
নজরুল ইসলাম মঞ্জু বলেন, মিথ্যা মামলায় অন্যায়ভাবে বিএনপির চেয়াপারসেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, আওয়ামীলীগ একটি ফোরাম তৈরি করেছে, যারা মামলার রায় লেখে। আর বিচারকরা নিজেদের চাকরি বাঁচাতে সেই রায় শুধু পাঠ করে। আওয়ামীলীগের উদ্দেশ্যে তিনি প্রশ্ন রাখেন, এতো উন্নয়ন আর জনসমর্থনের দাবি করেন, তাহলে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন দিতে ভয় কেন? তিনি বলেন, জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়ে গেছে। এখন জনতার বিজয়ের জন্য সময়ের অপেক্ষা। সরকার বলছে, তারা জাতীয় ঐক্যে ভয় পায়না। কিন্ত তারা যে ভয় পায় তা মন্ত্রীদের বেসামাল কথাবার্তায় প্রমাণ হয়ে গেছে। 

সমাবেশ শেষে বিএনপির নেতাকর্মীরা কলো পতাকা মিছিল বের করতে চাইলে থানার মোড়ে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নিয়ে তাদেরকে বাঁধা দেয়। এসময় সেখানে বেশ কিছু সময় বাকবিতন্ডা হয়। 
বিএনপি নেতা আসাদুজ্জামান মুরাদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মীর কায়সেদ আলী, শেখ মোশারফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু, অধ্যক্ষ তারিকুল ইসলাম, রেহানা আক্তার, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, ফখরুল আলম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, মাহবুব কায়সার, সিরাজুল হক নান্নু, নজরুল ইসলাম বাবু, মেহেদী হাসান দীপু, মহিবুজ্জামান কচি, শফিকুল আলম তুহিন, শাহিনুল ইসলাম পাখী, আজিজুল হাসান দুলু, ইকবাল হোসেন খোকন, জালু মিয়া, এহতেশামুল হক শাওন, শেখ সাদী, সাজ্জাদ হোসেন তোতন, একরামুল হক হেলাল, হাসানুর রশিদ মিরাজ, শামসুজ্জামান চঞ্চল, নাজমুল হুদা চৌধুরী সাগর, কামরান হাসান, শরিফুল ইসলাম বাবু, রবিউল ইসলাম রবি, মুজিবর রহমান ফয়েজ, নিয়াজ আহমেদ তুহিন, নাজিরউদ্দিন আহমেদ নান্নু, শেখ ইমাম হোসেন, হাফিজুর রহমান মনি, জামিরুল ইসলাম, জামালউদ্দিন, আবু সাঈদ হাওলাদার আব্বাস, জহর মীর, আফসারউদ্দিন মাস্টার, মীর কবির হোসেন, শরিফুল আনাম, তরিকুল্লাহ খান, হাসানউল্লাহ বুলবুল, ওহেদুজ্জামান, রবিউল ইসলাম রবি, মহিউদ্দিন টারজান, আবু সাঈদ শেখ, এইচ এম আসলাম হোসেন, জাহিদ কামাল টিটু, নাসির খান, মোস্তফা কামাল, আব্দুল হালিম, মোল্লা ফরিদ আহমেদ, দ্বীন এলাহি, কাজী শাহনেওয়াজ নীরু, মাহবুব হোসেন, আলমগীর হোসেন, আব্দুল আলিম, মতলেবুর রহমান মিতুল, আরমান হোসেন, সরদার ইউনুস আলী, ইমতিয়াজ আলম বাবু, নিঘাত সীমা, কাজী মাহমুদ আলী, তৌহিদুল ইসলাম খোকন, মেহেদী হাসান সোহাগ, লিটন খান, মাহমুদ আলম বাবু মোড়ল, আনসার আলী, মোহাম্মদ আলী, জাহাঙ্গীর হোসেন, মিজানুর রহমান খোকন, আকারম হোসেন খোকন, জাকারিয়া লিটন, জাহিদুর রহমান রিপন, জি এম রফিকুল হাসান, রবিউল ইসলাম রুবেল, মুছা খান, মনিরুল ইসলাম, ওলিয়ার রহমান, ওহেদুজ্জামান খোকন, ম শা আলম, হেদায়েত হোসেন হেদু, মাসুদ রানা ডাবলু, কামাল মুনির প্রমুখ।

অপরদিকে সকাল ১০ টায় কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে কালো পতাকা হাতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। এ সময় বক্তারা ঘোষিত রায়কে প্রত্যাখ্যান করে বলেন, খালেদা জিয়া-তারেক রহমানসহ বিএনপির শীর্ষ নেতাদের নির্বাচনে অযোগ্য করে সরকার আর একটি একতরফা নির্বাচনের নীল নকশা করছে। সরকারের পায়ের তলায় মাটি নেই দাবি করে বক্তারা বলেন, এদের পতন এখন সময়ের ব্যাপার মাত্র। নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে খুব শিগগিরই দেশে গণআন্দোলন সৃষ্টি হবে। সে আন্দোলনের জন্য নেতাকর্মীদের প্রস্তত হওয়ার আহবান জানানো হয়। 

সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক ডাঃ গাজী আব্দুল হক। প্রধান অতিথি ছিলেন সাধারণ সম্পাদক আমীর এজাজ খান। প্রধান বক্তা ছিলেন সাংগঠনিক সম্পাদক এস এম মনিরুল হাসান বাপ্পী। উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন খান জুলফিকার আলী জুলূ, কামরুজ্জামান টুকু, আশরাফুল আলম নান্নু, খান আলী মুনসুর, মেজবাউল আলম, মোল্লা খায়রুল ইসলাম, ডাঃ আব্দুল মজিদ, আব্দুর রকিব মল্লিক, মোশারফ হোসেন মফিজ, এ্যাড. তছলিমা খাতুন ছন্দা, শামসুল আলম পিন্টু, শেখ আলী আসগর, মুর্শিদুর রহমান লিটন, ওয়াহিদুজ্জামান রানা, মামীম কবির, তৈয়েবুর রহমান, ইবাদুল হক রুবায়েদ, উজ্জল কুমার সাহা, ইলিয়াস মল্লিক, আতাউর রহমান রনু, আব্দুল মান্নান মিস্ত্রি, গোলাম মোস্তফা তুহিন, আহসানুল হক লড্ডন, সুলতান মাহমুদ, মশিউর রহমান যাদু, শেখ হাফিজুর রহমান, এ্যাড. আব্দুস সাত্তার, মোল্লা সাইফুর রহমান, নুরুল আমিন বাবুল, খন্দকার ফারুক হোসেন, মোজাফফর হোসেন, মিরাজুর রহমান মিরাজ, সাইফুল হাসান রবি, জাফরী নেওয়াজ চন্দন, অধ্যাপক আইয়ুব আলী, গোলাম কিবরিয়া আশা, হারুনর রশিদ হিরু, মোফাজ্জল হোসেন মফু, আব্দুল মতিন সরদার, শাহাদাত হোসেন ডাবলু, আবুল বাশার, আসলাম পারভেজ, আবুল কালাম লস্কর, গাজী জাকির হোসেন, বেলাল মোল্লা, সেলিম সরদার, রফিকুল ইসলাম বাবু, শামসুল বারিক পান্না, জসিমউদ্দিন লাবু, রাহাত আলী লাচ্চু, ফরহাদ হোসেন, আব্দুল মালেক, তানভীরুল আযম রুম্মান, মাসুম মাস্টার, ডাঃ আলমগীর হোসেন, শরীপ মোজাম্মেল হোসেন, হারুন রশিদ, ইসমাইল হোসেন, আসাবুর রহমান পাইলট, কবির হাসান ডাবলু, শেখ আবু সাঈদ, মাওলানা নজরুল ইসলাম, জহুরুল হক, সরদার আব্দুল মালেক, বিকাশ মিত্র, সেতারা সুলতানা, মনিরা পারভীন,  সরদার উকিলউদ্দিন, মোস্তাফিজুর রহমান নাসিম, শফিকুর রহমান, জাভেদ মল্লিক প্রমুখ। 

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here

আজকের ভোরের ডাক পড়ুন এখানে