নড়াইল প্রতিনিধি : নড়াইলে বিশেষ অভিযান চালিয়ে বিএনপিকর্মী, মাদকবিক্রেতা ও সাজাপ্রাপ্ত আসামিসহ ২৪জনকে গ্রেফতার করেছে পুলিশ।
২৩ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিদের নামপরিচয় পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, নড়াইল সদর থানা থেকে পাঁচজন, লোহাগড়া আটজন, কালিয়া সাতজন এবং নড়াগাতি থেকে চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিদের নামে বিভিন্ন থানায় মামলা ও অভিযোগ রয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

No comments:
Post a Comment