Channel Atv

সময়ের সাথে এগিয়ে চলে সাহসের সাথে কথা বলে

আসুন নিজেকে বদলায়। প্রতিদিন একটি ভালো কাজ করি। সুন্দর জীবন ও সমাজ গড়ি। নতুন সকাল

Breaking

Showing posts with label বিনোদন. Show all posts
Showing posts with label বিনোদন. Show all posts

Thursday, November 22, 2018

11/22/2018 08:21:00 PM

জাপার মনোনয়ন নিয়ে বরিশালে লড়বেন নায়ক সোহেল রানা!

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রে জনপ্রিয় নাম সোহেল রানা। তার প্রকৃত নাম মাসুদ পারভেজ। ছাত্র জীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত তিনি। ’৭০ ও ’৮০-এর দশকে পর্দা কাঁপানো নায়ক সোহেল রানার চলচ্চিত্রে আগমন প্রযোজক হিসেবে। একাধারে তিনি প্রযোজক, পরিচালক ও অভিনেতা। পর্দায় তার অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন অসংখ্য ভক্ত। এখন মাঠে নেমেছেন ভোটারের মন জয় করতে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছেন দলের প্রেসিডিয়াম সদস্য চিত্রনায়ক সোহেল রানা। জানা যায়, এরই মধ্যে দলের হাই কমান্ড থেকে সবুজ সংকেত পেয়েছেন দেশ বরেণ্য এই অভিনেতা। তবে এ বিষয়ে এখনই মুখ খুলতে চাচ্ছেন না বর্ষীয়ান এই অভিনেতা।
তবে সোহেল রানার ছেলে মাশরুল পারভেজ বলেন, ‘এবারই বাবা অফিশিয়ালি নির্বাচন করতে চাচ্ছেন। দল থেকেও ইতিবাচক সংকেত রয়েছে। আমরা ক্যাম্পেইনের প্রস্তুতি নিচ্ছি। দল থেকে মনোনয়ন পেলে আমরা আনুষ্ঠানিক ঘোষণা দিব। এজন্য আগামী ২৫ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে।’
সোহেল রানা ১৯৭২ সালে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ প্রযোজনা করেন। এর পরিচালক ছিলেন প্রয়াত চাষী নজরুল ইসলাম। পরের বছর তিনি ‘মাসুদ রানা’ নামে একটি সিনেমা পরিচালনা করেন। এতে নাম ভূমিকায় অভিনয় করেন তিনি। এ সিনেমার মাধ্যমে প্রথম সোহেল রানা নামে পর্দায় হাজির হন তিনি।

Sunday, November 4, 2018

11/04/2018 06:33:00 PM

দীপিকার বিয়ের গহনার মূল্য কত?

বিনোদন ডেস্ক : সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রণবীর সিং-দীপিকা পাড়ুকোন। বিয়ের দিন দীপিকা কী গহনা পরবেন তা নিয়েও চলছে নানা গুঞ্জন।

সম্প্রতি মুম্বাইয়ের আদ্ধেরিতে অবস্থিত একটি জুয়েলারি দোকানে গিয়েছিলেন দীপিকা। সচরাচর সেখান থেকেই গহনা কিনে থাকেন তিনি। বিয়ের জন্য ১ কোটি রুপির গহনা কিনেছেন দীপিকা। এর মধ্যে তার হীরা সম্বলিত মঙ্গলসূত্রের মূল্য ২০ লাখ রুপি। এছাড়া রণবীর সিংয়ের জন্য একটি চেইনও কিনেছেন পদ্মাবত অভিনেত্রী। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

সঞ্জয় লীলা বানসালি পরিচালিত রাম-লীলা সিনেমার শুটিং সেট থেকে শুরু, এরপর বিভিন্ন সময় বলিপাড়ায় রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের প্রেম ও বিয়ের গুঞ্জন চাউর হয়েছে। প্রায় ছয় বছর লুকোচুরি শেষে গত ২১ অক্টোবর বিয়ের তারিখ ঘোষণা করেন রণবীর-দীপিকা।

আগামী ১৪ ও ১৫ নভেম্বর হবে বিয়ের আনুষ্ঠানিকতা।  ইতালির লেক কোমোতে হবে বিয়ে। দুই রীতিতে হবে বিয়ের আনুষ্ঠানিকতা। এসময় দুই পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়রা উপস্থিত থাকবেন। বিয়ের ছবি যেন ফাঁস না হয় এ জন্য নাকি অতিথিদের মোবাইল ফোন সঙ্গে না নিতে অনুরোধ করা হয়েছে।

Saturday, October 27, 2018

10/27/2018 10:19:00 PM

দেবীকে সুপারহিট বানাতে নিজের আঙুল ভেঙে ফেলি : ফারিয়া

অনলাইন ডেস্ক : সম্প্রতি মুক্তি পেয়েছে ‘দেবী’। এই ছবির সুপারহিট নিয়ে বেশ আশাবাদী শবনম ফারিয়া। তাই ছবি মুক্তি পাওয়ার পর থেকেই প্রচারণার কাজে ব্যস্ত তিনি। আর সেই প্রচারণা শেষ করে বাসায় ফিরে দুর্ঘটনায় পড়েন শবনম ফারিয়া। ঘটনাটি ঘটে শুক্রবার রাতে। 

জানা যায়, ওই দিন সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে অসাবধানতাবশত পা পিছলে পড়ে যান ফারিয়া। হাতে প্রচণ্ড ব্যথা পান। তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক জানান, ফারিয়ার ডান হাতের আঙুল ভেঙে গেছে। তিনি ২১ দিন হাত নড়াচড়া করতে পারবেন না। 

বিষয়টি জানিয়ে শনিবার শবনম ফারিয়া তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। লিখেন, আমাদের শুটিং এ একটি কথা প্রচলিত আছে, ‘প্রপস ভাঙলে নাকি নাটক/সিনেমা হিট’। দেবী তো এমনিতেই হিট। কিন্তু সুপারহিট বানানোর জন্য আমি আমার একটি আঙুলই ভেঙে ফেললাম। সিনেমা এবার ব্লকবাস্টার হওয়ার হাত থেকে আর কেউ বাঁচাতে পারবে না।

তিনি আরও লিখেন, আগামী ২১দিন হাত ঠিক হওয়ার আগ পর্যন্ত কোন প্রকার শুটিং এ অংশ নেওয়া সম্ভব হবে না। আমি আন্তরিকভাবে দুঃখিত। সবাই আমার জন্য একটু দুআ করবেন, তাড়াতাড়ি যাতে আপনাদের মাঝে ফিরতে পারি। আর বেশি মিস করলে, আপনার পাশের সিনেমা হলে দেবী তো আছেই, দেখে নিয়েন।

অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ ছবিতে অভিনয় করেছেন, জয়া আহসান, চঞ্চল চৌধুরী, অনিমেষ আইচ, ইরেশ যাকের, শবনম ফারিয়া। 
10/27/2018 02:53:00 PM

ফেসবুক প্রোফাইলে যুক্ত করা যাবে গান!

ঢাকা অফিস : বড় বড় টেক জায়ান্টরা প্রায় প্রতিদিনই মুখোমুখি হয় প্রতিযোগিতার। আর এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বসে থাকা চলবে না। এগিয়ে যেতে হবে সামনে। আবার সামনে যেতে যেতে ফিরে তাকাতে হয় পেছনের দিকেও। মাঝেমাঝে তাকাতে হয় আপনার মূল প্রতিদ্বন্দ্বীর দিকেও।

ফেসবুকও তেমন দিকেই যাচ্ছে। নিত্যনতুন চ্যালেঞ্জ মারিয়ে যেতে হচ্ছে। তাই এক সময়ের প্রতিদ্বন্দ্বী মাইস্পেসের ফিচারের দিকেও তাকাতে হচ্ছে। ফেসবুক খুব শিগগিরই ব্যবহারকারীর প্রোফাইলে ‘গান’ যুক্ত করার সুবিধা আনতে যাচ্ছে। প্রায় দশ বছর আগের মাইস্পেসের প্রোফাইলেও গান যুক্তের সুবিধা ছিল। ফেসবুক চাচ্ছে এই গানের সুবিধা খুব তাড়াতাড়িই পরীক্ষা করতে। এটা হতে পারে ‘আপনার গান’ (ইয়োর মিউজিক) নামের কোনো ফিচারে গান যুক্ত করার সুবিধা। অথবা প্রোফাইলের একদম উপরের দিকে গান যুক্ত করার সুবিধা। যে আপনার প্রোফাইল দেখবে সে চাইলে আপনার নির্বাচন করা গান শুনতে পারবে। একই সাথে দেখা যাবে গানের গায়ককেও। মূলত গায়কের পেজের সঙ্গেই যুক্ত থাকবে গান।

গানের বিশাল একটি তালিকা বা ভান্ডার থেকে গান নির্বাচন করার সুবিধা থাকবে, যেমনটা ইনস্টাগ্রাম স্টোরির আছে। তবে সব কিছুই নির্ভর করছে এর পরীক্ষামূলক সফলতার ওপর। আর ফেসবুক কর্তৃপক্ষ এখনো জানায়নি কোন অঞ্চল থেকে এই পরীক্ষামূলক ফিচার শুরু হবে। নাকি সকল অঞ্চলের ব্যবহারকারী একযোগে এই পরীক্ষামূলক সুবিধা পাবে সে ব্যাপারেও কিছু বলা হয়নি।

তাছাড়া ফেসবুক ‘মিউজিক্যালি’র মতো ফিচার নিয়েও কাজ করে যাচ্ছে। তাদের সেই ফিচারের নাম হবে ‘লিপসিংক লাইভ’। এটাও লিরিক ভিত্তিক ফিচার হবে।

ফেসবুকের তথ্য সংক্রান্ত নিরাপত্তার ঘাটতি নিয়ে সমালোচনা হওয়ায় অনেকেই ফেসবুকের ওপর হতাশ। তাই ব্যবহারকারী ধরে রাখতে নিত্যনতুন ফিচার যুক্ত করতে যাচ্ছে ফেসবুক। কেননা ব্যবহারকারীরা ইতিমধ্যেই ফেসবুকের তথ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগে আছে।

Friday, October 26, 2018

10/26/2018 11:07:00 PM

আবারো একসঙ্গে সালমান-শিল্পা?

বিনোদন ডেস্ক : জনপ্রিয় দুই বলিউড অভিনয়শিল্পী সালমান খান ও শিল্পা শেঠি। আউজার, গর্ব : প্রাইড অ্যান্ড অনার, ফির মিলেঙ্গে, শাদি করকে ফাঁস গায়া সিনেমায় অভিনয় করেন তারা। আবারো একসঙ্গে পর্দায় দেখা যাবে তাদের।

১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা আউজার। সিনেমাটির সিক্যুয়েল নির্মাণ করতে চলেছেন নির্মাতারা। এতে অভিনয় করবেন সালমান ও শিল্পা। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি।

ঘনিষ্ঠ দুই বন্ধুর গল্প নিয়ে নির্মিত সিনেমা আউজার। কলেজ জীবন শেষ করে জীবিকার জন্য ভিন্ন পথ বেছে নেয় তারা। এক সময় পরস্পরের মুখোমুখি হয়। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন সালমান খান, সঞ্জয় কাপুর, শিল্পা শেঠি। রমেশ তাওরানি প্রযোজিত সিনেমাটি পরিচালনা করেন সোহেল খান। এ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হয় তার। তবে বক্স অফিসে খুব একটা সুবিধা করতে পারেনি এটি। 

বর্তমানে ভারত সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সালমান। এতে আরো অভিনয় করছেন-জ্যাকি শ্রফ, টাবু, ক্যাটরিনা কাইফ, সুনীল গ্রোভার, দিশা পাটানি প্রমুখ। সিনেমাটি পরিচালনা করছেন আলী আব্বাস জাফর।

Thursday, October 25, 2018

10/25/2018 06:42:00 PM

রবীন্দ্রনাথের লাবণ্য পরীমনি

বিনোদন রিপোর্ট : কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখার ভক্ত চিত্রনায়িকা পরীমনি। নিয়মিত তার লেখা পড়েন তিনি। তা ছাড়া বাসার ড্রইংরুমের দেয়ালে প্রিয় কবির একাধিক ছবিও ঝুলিয়ে রেখেছেন তিনি।

এবার রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী উপন্যাস ‘শেষের কবিতা’-এর লাবণ্য চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন পরীমনি। আর এ সুযোগ কিছুতেই হাতছাড়া করছেন না তিনি। তাই তো ওয়েব সিরিজে অভিনয় করতেও আপত্তি নেই এই অভিনেত্রীর।

গতকাল বুধবার ছিল পরীমনির জন্মদিন। রাজধানীর সোনারগাঁও হোটেলে জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করেন তিনি। এ সময় ওয়েব সিরিজে লাবণ্য চরিত্রে অভিনয়ের ঘোষণা দেন পরীমনি। এ সময় বিষয়টি নিয়ে খুব উৎফুল্ল দেখায় তাকে। ‘শেষের কবিতা’ নিয়ে ওয়েব সিরিজ প্রযোজনা করছে কলকাতার আড্ডা টাইমস। এর মাধ্যমে বাংলাদেশে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করতে যাচ্ছে। ‘শেষের কবিতা’ নির্মাণ করবেন বাংলাদেশের হিমেল আশরাফ।


এ সময় চিত্রনায়িকা পরীমনি বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্ট কর্মের জন্য আমি এতদিন অপেক্ষা করছিলাম। ওয়েব সিরিজ হলেও তাতে কিছু যায় আসে না। রবীন্দ্রনাথের উপন্যাসে কাজ করার সুযোগ পেয়েছি, এজন্য আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। আমার শিল্পী জীবনের একটি স্বপ্ন পূরণ হতে যাচ্ছে।’


পরিচালক হিমেল আশরাফ বলেন, ‘‘শেষের কবিতা’ যখন নির্মাণের পরিকল্পনা করি তখন প্রথমেই মাথায় আসে লাবণ্য চরিত্রটি কে করবেন! তখনই মনে হলো বাংলাদেশ থেকে লাবণ্য চরিত্রের জন্য পরীমনিই যোগ্য। তবে অমিত চরিত্রে অভিনয় করবেন কলকাতার কোনো এক অভিনেতা।’’

ওয়েব সিরিজটি ৮ পর্বে নির্মিত হবে। প্রতি পর্বের ব্যাপ্তি ১৫ মিনিট। আগামী বছর ভালোবাসা দিবস (১৪ ফেব্রুয়ারি) উপলক্ষে এটি প্রকাশ করা হবে। আগামী ১ ডিসেম্বর থেকে ঢাকায় ‘শেষের কবিতা’-এর শুটিং শুরু হবে। শেষাংশের শুটিং কলকাতায় হবে বলে জানা যায়।
10/25/2018 01:47:00 PM

তনুশ্রী আমাকে ধর্ষণ করেছে : রাখি সাওয়ান্ত

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্য করে আলোচনায় এসেছেন। এবার আশিক বানায়া আপনে সিনেমাখ্যাত অভিনেত্রী তনুশ্রী দত্তের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন রাখি।

গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন রাখি। এ সময় তিনি জানান, তনুশ্রী দত্ত একজন সমকামী এবং সে রাখিকে ধর্ষণ করেছে।

রাখি সাওয়ান্ত বলেন, ‘তনুশ্রী দত্ত আমার বিরুদ্ধে ১০ কোটি রুপির মানহানি মামলা করেছে। আমি খুবই দুঃখিত ও অবাক হয়েছি, কেন সে এটি করল? কে এটি প্রথমে শুরু করেছে? তনুশ্রী বিভিন্ন নিউজ চ্যানেলে অপমানিত হওয়া ও তার পরিবর্তে রাখি সাওয়ান্তকে নেয়ার কথা বলেছেন। তারা উঁচু মানের কাউকে নিতে পারত বলে উল্লেখ করেছেন। তার মানে আমি নিচু মানের। তনু্শ্রী আমাকে নিচু মানের বলার অধিকার তোমাকে কে দিয়েছে?’

এ অভিনেত্রী আরো বলেন, ‘১২ বছর আগে আমি ধর্ষণের শিকার হয়েছি। ধর্ষণ শব্দটি ব্যবহার করা উচিৎ নয়। এই কথাগুলো বলতে আমার অনেক লজ্জা ও কষ্ট হচ্ছে। বিগত বছরগুলোতে আমি এই কথা বলিনি কিন্তু বলিউডকে একের পর এক দোষ দেয়া হচ্ছে। আমি অত্যন্ত কষ্টের সঙ্গে বলছি, আমাকে নির্যাতন করা হয়েছে। আমি সবাইকে বলতে চাই আমার সঙ্গে কি ঘৃণ্য কাজ হয়েছে, একবার নয় কয়েকবার। আমি নাম নিতে ভয় পাচ্ছি কারণ আমাকে গণধর্ষণ ও হত্যার হুমকি দেয়া হচ্ছে। আমি পুলিশের কাছে অভিযোগও দায়ের করেছি।’

রাখি আরো বলেন, “সবাই ‘হ্যাশট্যাগ মি টু’ নিয়ে কথা বলছে, আমি বলতে চাই ‘হ্যাশট্যাগ শি টু’-এর ঘটনাও ঘটেছে। রাখি সাওয়াত তনুশ্রীর দ্বারা কয়েকবার ধর্ষণের শিকার হয়েছেন। আপনারা হয়তো প্রশ্ন করবেন একজন নারী কীভাবে আরেকজন নারীকে ধর্ষণ করে? ৩৭৭ ধারা বাতিল করা হয়েছে। তনুশ্রী নারী নয়, একজন পুরুষ। সে ভেতরে ভেতরে সম্পূর্ণ পুরুষ। ১২ বছর আগে তনুশ্রী আমার বন্ধু ছিল, আমি জানি সে মিস ইন্ডিয়া।

তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু ছিলে। আমাকে দুই তিনবার রেভ পার্টিতে নিয়ে গিয়েছ। তুমি একটি সিগারেট বের করে এর মধ্যে থেকে তামাক ফেলে দিয়ে এর মধ্যে সবুজ কিছু একটা পূর্ণ করেছিলে, এটি কী ছিল, গাজা? আমি জানি না। আমাকে দুই তিনবার মাদক নিতে জোর করা হয়েছে। আমি খুব উল্লাসের মধ্যে ছিলাম, মনে করেছিলাম এটা সিগারেট। আমি খুব সহজ সরল ছিলাম আর আমার মুখের মধ্যে জোর করে দেয়া হয়েছে। আমি আপনাদের বলতে এসেছি সে সমকামী। শুধু পুরুষরাই ধর্ষণ করে না, নারীরাও করে। এটাই সত্যি।”

অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলে হঠাৎ করে বলিপাড়ায় হইচই ফেলে দেন তনুশ্রী। অনেকেই তার সমর্থন করে তাদের সঙ্গে ঘটে যাওয়া নানা আপত্তিকর ঘটনা তুলে ধরছেন। তবে রাখি সাওয়ান্ত নানা পাটেকরের পক্ষ হয়ে তনুশ্রীকে নিয়ে বিভিন্ন আপত্তিকর মন্তব্য করেন। এ জন্য রাখির বিরুদ্ধে ১০ কোটি রুপির মানহানির মামলা দায়ের করেন তনুশ্রী। অন্যদিকে তনুশ্রীর বিরুদ্ধে ৫০ কোটি রুপির মানহানির মামলা করার প্রস্তুতি নিচ্ছেন রাখি।

Wednesday, October 24, 2018

10/24/2018 11:50:00 PM

নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব আমাদের : কেসিসি মেয়র

মংলা প্রতিনিধি : খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আঃ খালেক বলেছেন, আজকের নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব আমাদের। এক সময় বই কেনার অভাবে অনেক ছেলে মেয়ের লেখাপড়া বন্ধ হয়ে যেত। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর ২০০৯ সালে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে বিনা মুল্যে বই বিতরণ কার্যক্রম শুরু করেন। শিক্ষা বিস্তারে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এখন আমাদেরও এগিয়ে আসতে হবে। 
তিনি বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত রামপাল উপজেলার উজলকুড়, বাইনতলা, বাঁশতলী ও মল্লিকেরবেড় ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির টাকা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। বেসরকারী আর্থিক প্রতিষ্ঠান সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংকের পক্ষ থেকে এ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। তিনি অনুষ্ঠানে ২০১৭ সালের জে,এস,সি/জেডিসি এবং ২০১৮ সালের এস,এস,সি/দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির নগদ অর্থ তুলে দেন। 
প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরো বলেন, ১৯৯৬ সালে বর্তমান সরকার ক্ষমতায় এসে ৪৭ বছরের উন্নয়ন বঞ্চিত এদেশের উন্নয়ন কাজ শুরু করেন। এই ধারাবাহিকতায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন হয়েছে। ২০০১ সালে বি,এন,পি জামায়াত ক্ষমতায় এসে মোংলা বন্দরকে অকার্যকর করে রাখা হয় উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় এসে এই বন্দরকে আবার লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করেছে। তিনি বলেন দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু ৩৬ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছিলেন। বঙ্গবন্ধুকে হত্যার পর অনেক সরকার ক্ষমতায় আসলেও শিক্ষার মান উন্নয়নে কোন কাজ করেনি। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছেন। শিক্ষকদের মনে রাখা উচিত শিক্ষক সমাজের কল্যাণসহ শিক্ষা বিস্তারে বর্তমান সরকার অভূতপূর্ব সাফল্য অর্জনে সক্ষম হয়েছে। তিনি বলেন দেশের ৯০ ভাগ মানুষ এখন বিদ্যুৎ পাচ্ছে। বি এন পি আমলে এদেশে বিদ্যুৎ ছিল মাত্র ৪৫শ মেগাওয়াট। আর এখন ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। সবকিছু সম্ভব হয়েছে কেবল মাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী আর বুদ্ধিমত্তার কারণে । 
উপজেলা চেয়ারম্যান শেখ মোঃ আবু সাইদ, উপজেলা নির্বাহী অফিসার তুষার কুমার পাল, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোল্যা আঃ রউফ, ভাইস চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, ইউপি চেয়ারম্যান গাজী আকতারুজ্জামান, আলহাজ্ব মোহাম্মাদ আলী, আব্দুল্লাহ ফকির, তালুকদার নাজমুল কবির ঝিলম, মোঃ হামীম নূরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান মিয়া, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মতিয়ার রহমান, রামপাল প্রেস ক্লাব সভাপতি হাওলাদার আঃ হাদি, গাজী রাশেদুল ইসলাম ডালিম, শেখ হারুন অর রশিদ, খান তায়েব আলী, হাওলাদার হাফিজুর রহমান, গাজী জাহাঙ্গীর আলম, মনির আহম্মেদ প্রিন্স, জুলফিকার আলী ভুট্টো, হাফিজুর রহমান, শেখ সাদি, প্রমুখ অনুষ্ঠানে বক্তৃতা করেন। 
বিকাল সাড়ে ৩টায় তালুকদার আব্দুল খালেক সন্যাসী মাধ্যমিক বিদ্যালয় ময়দানে মল্লিকেরবেড় ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠন আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে কর্মপরিকল্পনা গ্রহণে এ সমাবেশের আয়োজন করা হয়। এ এলাকার উন্নয়নের বর্তমান সংসদ সদস্য হাবিবুন নাহার-এর আন্তরিক প্রচেষ্টার কথা তুলে ধরে তিনি বলেন আগামী নির্বাচনে দলীয় প্রার্থীর জয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। 
মল্লিকেরবেড় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তালুকদার মুজিবুর রহমান-এর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বাগেরহাট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যাপক আব্দুর রউফ, প্রচার সম্পাদক ও মল্লিকেরবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার নাজমুল কবির ঝিলাম, উপ-প্রচার সম্পাদক সরদার আবুল কালাম মিন্টু, বাগেরহাট শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইবনে মিজান হিরু, রামপাল উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হামিম নূরী, বাগেরহাট জেলা যুবলীগের সভাপতি শেখ আবুল হাশেম, রামপাল উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ছায়রা আক্তার, সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান হোসনেআরা লিলি, মল্লিকেরবেড় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পিযুষ কান্তি দাস, উপজেলা যুবলীগ সভাপতি নুরুল হক লিপন, সাধারণ সম্পাদক শেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক এ্যাড. চন্দন মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ বজলুর রহমান সহ  আওয়ামীলীগ, যুবলীগ, মহিলালীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন। 

10/24/2018 09:31:00 PM

শাহরুখ কন্যার ছবি ভাইরাল

বিনোদন রিপোর্ট : অভিনয়ে না আসলেও নানান কারণে বিভিন্ন সময় আলোচনায় আসে শাহরুখ কন্যা সুহানা খান। সম্প্রতি সুহানার একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে সেলেব্রিটি কিড সুহানার পরনে ছিল হট শর্টস আর একটা টি’শার্ট। পায়ে ছিল স্নিকারস। খোলা চুলে বন্ধুর সঙ্গে সময় কাটানোর ছবি পোস্ট হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। ‘সানকিসড’ ছবিটি পোস্ট হতেই ফের ভাইরাল হয় এটি।

ইংল্যান্ডে পড়াশোনা করছেন সুহানা। সেখানেই বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছেন পড়াশোনার ফাঁকেই। মাঝে মাঝেই পোস্ট হয় সেই সব ছবি। সম্প্রতি যে ছবিটি ভাইরাল হয়েছে, সেই ছবিটি সুহানার বিশ্ববিদ্যালয়েই তোলা ক্লাসের মাঝে। আর পাঁচটা কলেজের পড়ুয়াও যেমন ছাত্র জীবনে বন্ধুদের সঙ্গে সময় কাটাতে ভালবাসেন, সুহানাও তার ব্যতিক্রম নন।

কেউ বলছেন, সুহানা আসলে ‘পোজিং’-এ অভ্যস্ত। মেকআপ ছাড়াই এই ১৮ বছরের তরুণীকে অত্যন্ত গ্ল্যামারাস লাগছে, এমনটাও মন্তব্য করেছেন অনেকেই।

সুহানা যদিও ভারতে এসেছেন। প্রিয় বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছেন। ভাইরাল হয়েছে সেই ছবিগুলোও। সঞ্জয় কাপুরের মেয়ে শানায়া এবং চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যার সঙ্গে গিয়েছিলেন লাঞ্চে।

Monday, October 22, 2018

10/22/2018 10:58:00 PM

রাখীর বিরুদ্ধে তনুশ্রীর মানহানি মামলা

বিনোদন ডেস্ক : রাখীর সাওয়ান্তের বিরুদ্ধে ১০ কোটি রুপির মানহানির মামলা করেছেন তনুশ্রী দত্ত। রাখীর কিছু তির্যক মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে তনুশ্রী কড়া পদক্ষেপ নিয়েছেন।

নানা পাটেকারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের পর তনুশ্রীর পাশে অনেক বলিউড তারকা দাঁড়ান। তবে রাখী সাওয়ান্ত নানা তির্যক মন্তব্য করেন। এমনকি তনুশ্রীকে মাদকাসক্ত বলেও দাবি করেন তিনি। আর এই মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে তনুশ্রী কড়া পদক্ষেপ নিয়েছেন। রাখীর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন।

যৌন হেনস্তার অভিযোগ মিথ্যা প্রমাণ করার জন্য রাখী সাওয়ান্ত তখন বলেছিলেন, ‘তনুশ্রী মাদক সেবন করে নিজের ভ্যানে পড়ে ছিল। একাধিকবার ডাকাডাকির পরও দরজা খোলেনি। গণেশ আচার্য ও নানা পাটেকার আমাকে ফোন করে ডেকে পাঠান। তাঁদের কথামতো আমি তনুশ্রীর পরিবর্তে আইটেম ড্যান্স করি। তনুশ্রী কিছুটা অংশ শুট করে নিজের ভ্যানে গিয়ে দরজা বন্ধ করেছিল। পরে আমি ওর মেকআপ আর্টিস্ট আর হেয়ার ড্রেসারের কাছ থেকে আসল কারণ জানতে পারি। তনুশ্রী ড্রাগের নেশায় আচ্ছন্ন হয়ে পড়েছিল। চার ঘণ্টা পর তাঁর নেশার ঘোর কাটে।’

তনুশ্রীর উদ্দেশে রাখী সাওয়ান্ত তির্যক মন্তব্য করে বলেন, ‘এখন বুঝতে পারছি, তুমি (তনুশ্রী) এই নাটক আমেরিকার গ্রিন কার্ড আর ভিসার জন্য করেছ। কানাডাতে তোমার বয়ফ্রেন্ড আছে। তুমি সারা জীবনের জন্য আমেরিকায় থাকতে চাও।’

উল্লেখ্য, ১০ বছর আগের এক ক্ষত নিয়ে দেশে ফিরেছেন বলিউডের একসময়ের তারকা ও সাবেক ভারত সুন্দরী তনুশ্রী দত্ত। ২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ’ ছবির সেটে তনুশ্রী দত্ত যৌন হয়রানির শিকার হন। তনুশ্রীর অভিযোগ, তাঁকে যৌন হেনস্তা করেছিলেন নানা পাটেকার। তিনি চলে আসার পর তাঁর জায়গায় কাজ করার জন্য রাখী সাওয়ান্তকে ডাকা হয়। যৌন হেনস্তা নিয়ে বলিউডের জল ক্রমেই ঘোলা হচ্ছে। একের পর এক নির্যাতিত তাঁদের সঙ্গে হওয়া অন্যায়ের প্রতিবাদে সরব হয়েছেন।
10/22/2018 12:59:00 AM

বিয়ের দিন ঘোষণা করলেন দীপিকা

বিনোদন ডেস্ক : জল্পনা-কল্পনার শেষ নেই বলিউড তারকা দীপিকা পাড়ুকোনের বিয়ে নিয়ে। প্রেমিক রণভীর সিংয়ের সঙ্গে কবে হবে বিয়ে, জানতে উন্মুখ তার ভক্তরা।

অবশেষে তার উত্তর পাওয়া গেল। শিগগিরই বিয়ে করছেন রণভীর-দীপিকা। আর বিয়ের দিন নিজেই ঘোষণা করলেন অভিনেত্রী দীপু।

রোববার বিকেলে টুইট করে জানালেন, আগামী ১৪ এবং ১৫ নভেম্বরেই চার হাত এক হতে চলেছে এই প্রেম যুগলের।

যেখানে লেখা রয়েছে, সবার সঙ্গে এই খবর শেয়ার করতে পেরে তারা খুবই খুশি। দু’জনের পরিবারের আশীর্বাদে আগামী ১৪ এবং ১৫ নভেম্বর বিয়ে করতে চলেছেন রণভীর ও দীপিকা।

সেই সঙ্গে জানিয়েছেন, এত বছর ধরে সবাই যেভাবে তাদের ভালোবেসেছেন তার জন্য কৃতজ্ঞ তারা। তাদের নতুন জীবনের জন্য সবার কাছে আশীর্বাদও চেয়েছেন এই দুই তারকা।
10/22/2018 12:53:00 AM

‘ওঁর হাতটা আমার পিঠে ওঠানামা করছিল...

বিনোদন রিপোর্ট : চারদিকে শুধু অভিযোগ আর অভিযোগ। একদিকে নামী সব অভিনেত্রীরা অভিযোগ করছেন অন্যদিনে ফেঁসে যাচ্ছেন গুণী সব পরিচালক- প্রযোজক ও অভিনেতারা। মেয়েদের যৌন কেলেঙ্কারি নিয়ে একের পর এক মুখ খুলছেন অভিনেত্রীরা। বাদ যাননি দীপিকা পাডুকোন, ঐশ্বরিয়া রায় বচ্চনের মতো অভিনেত্রীরাও। এছাড়া এ তালিকায় আরও রয়েছেন বঙ্গকন্যে তনুশ্রী দত্ত, অনন্যা বিশ্বাস, কারিশমা শর্মা, ঐশ্বরিয়া রায় বচ্চন, কঙ্গনা রানাউত, নয়নী দীক্ষিত, সোনা মহাপাত্র, আলোকনাথ, কঙ্গনা রানাউত, কেট শর্মা মতো অনেকেই।

এরই মধ্যে এক অভিনেত্রী শাহরুখের ঘনিষ্ট বন্ধু করিমের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন। তারপরেই অভিযুক্ত অভিনেতাদের তালিকায় নাম উঠে ভাইজান নামে খ্যাত সালমান খানের। ভাইজানের বিরুদ্ধে অভিযোগ আছে পূজা মিশ্রা নামের এক মডেল-অভিনেত্রী। তার অভিযোগ সালমান খান তাকে অচেতন অবস্থায় ধর্ষণ করেন। একাধিকবার তিনি এমন ঘটনার শিকার হয়েছেন।

#মিটু-র কাঠগড়ায় দাড়াতে হয়েছিল ছবির পরিচালক বিপুল অমৃতলাল শাহও। তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেন ইরানি অভিনেত্রী ইলনাজ নরৌজি। তাঁর অভিযোগ, ‘নমস্তে ইংল্যান্ড’ ছবিতে সুযোগ দেওয়ার কথা বলে অডিশনের নাম করে বার বার তাঁর যৌন হেনস্থা করেছেন পরিচালক। কখনও জড়িয়ে ধরা, কখনও বা চুমু খাওয়ার চেষ্টা করেছেন।

‘মিড ডে’ ম্যাগাজিনে একটি কলাম লিখেছেন ইলনাজ। সেখানেই তিনি বিপুল শাহর সঙ্গে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা লিখেছেন অভিনেত্রী।

এবার #মিটু আন্দোলনে ফিল্ম ইন্ডাস্ট্রির নতুন একটি নাম যোগ হলো। এ বার ৫৪ বছরের এক দক্ষিণী অভিনেতার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনলেন ২৯ বছরের অভিনেত্রী।

অভিনেত্রী শ্রুতি হরিহরণ ঠিক দু’বছর আগের একটি ঘটনার কথা সামনে এনেছেন। দক্ষিণী অভিনেতা অর্জুন সারজা অভিনয়ের সুযোগে কী ভাবে তাঁকে যৌন হেনস্তা করেছিলেন শনিবার নিজের ফেসবুক পোস্টে সে কথা সকলের সঙ্গে শেয়ার করেছেন তিনি।

শ্রুতি ফেসবুক পোস্টে লেখেন, ‘তখন সবে ডায়ালগ বলা শুরু হয়েছিল। ছবিতে আমি তাঁর স্ত্রী। স্বামী-স্ত্রীর কিছু সংলাপ ছিল। কিন্তু সংলাপের বাইরে গিয়ে নিজেই আলাদা স্ক্রিপ্ট সাজিয়ে ফেলেন। সংলাপ চলাকালীনই সবাইকে অবাক করে আমাকে জড়িয়ে ধরেন। গায়ের জোর ফলিয়ে টেনে আমার শরীরটাকে একেবারে নিজের কাছে নিয়ে আসেন। তাঁর হাতদুটো আমার পিঠে ওঠানামা করছিল। আমি বুঝতে পারছিলাম কিন্তু কিছুই বলতে পারছিলাম না। এরপর পরিচালককে অর্জুন ফিল্মের এই অংশে একটি ফোরপ্লে-র দৃশ্যও রাখতে বলেন।’

অত্যন্ত বিস্মিত হয়েছিলেন শ্রুতি। কিন্তু অর্জুন সারজা বিষয়টা এমন ভাবে সকলের কাছে উপস্থাপন করেছিলেন, যেন সবটাই তিনি অভিনয়ের স্বার্থে করছেন। অভিনয়টাকে আরও সাবলীল করার জন্য। সেই মুহূর্তে তাই কিছু বলতে পারেননি বলে দাবি করেন শ্রুতি।

ছোটবেলা থেকে যাঁর ছবি দেখে বড় হয়েছেন, তাঁর সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়েছেন, এটা ভেবে প্রথম থেকেই খুব উত্তেজিত ছিলেন শ্রুতি। কিন্তু অভিনেতাকে নিয়ে তাঁর ভুল এ ভাবে ভাঙবে তা তিনি কল্পনাও করতে পারেননি।

সে দিন মেকআপ আর্টিস্ট এবং সেটের কয়েক জনকে অর্জুনের অসৎ উদ্দেশ্যের কথা বলেছিলেন বলেও জানান তিনি। তবে বৃহৎ পরিসরে প্রতিবাদ করার সাহস পাননি। #মিটু আন্দোলনই তাঁকে সেই সাহস জুগিয়েছেন বলে ফেসবুকে জানান তিনি।
10/22/2018 12:51:00 AM

এবার যৌন হয়রানি নিয়ে মুখ খুলল ক্যাটরিনা কাইফ

বিনোদন রিপোর্ট : একদিকে নামী সব অভিনেত্রীরা অভিযোগ করছেন অন্যদিনে ফেঁসে যাচ্ছেন গুণী সব পরিচালক- প্রযোজক ও অভিনেতারা। চারদিকে শুধু অভিযোগ আর অভিযোগ। মেয়েদের যৌন কেলেঙ্কারি নিয়ে একের পর এক মুখ খুলছেন অভিনেত্রীরা।

মিটু-র জেরে এবার কথা বললেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। যারাই এ বিষয়ে কথা বলেছেন তাদের সাধুবাদও জানিয়েছেন তিনি।

ক্যাটরিনা কাইফ বলেন, আমি তনুশ্রীকে ধন্যবাদ জানাতে চাই তিনি প্রথমবারের মতো মুখ খুলেছেন যৌন হেনস্তা নিয়ে। এরপর অনেকেই কথা বলেছেন।

বিষয়টি অত্যান্ত ইতিবাচক। এর মাধ্যমে বলিউডে একটি সুন্দর জায়গা তৈরি হবে নতুন অভিনেত্রীদের জন্য। তবে আবার এটাও ঠিক যে অনেকে হয়তো সুযোগ নিতে চাইবেন এখান থেকে। অনেকে আলোচনায় আসতেও অভিযোগ তুলতে পারেন। তাই আমাদের সবারই এ বিষয়টিতে সতর্ক থাকতে হবে। যেন কেউ এমন একটি ইতিবাচক বিষয়ের সুযোগ না নিতে চায়। কারণ এটা একজনের ক্যারিয়ারেরও প্রশ্ন।

প্রসঙ্গত, মিটু-র অভিযোগের যখন গোটা বলিউড নড়ে- চড়ে বসেছে তখন এ তালিকা থেকে বাদ যাননি দীপিকা পাডুকোন, ঐশ্বরিয়া রায় বচ্চনের মতো অভিনেত্রীরাও। এছাড়া এ তালিকায় আরও রয়েছেন বঙ্গকন্যে তনুশ্রী দত্ত, অনন্যা বিশ্বাস, কারিশমা শর্মা, ঐশ্বরিয়া রায় বচ্চন, কঙ্গনা রানাউত, নয়নী দীক্ষিত, সোনা মহাপাত্র, আলোকনাথ, কঙ্গনা রানাউত, কেট শর্মা মতো অনেকেই।

এরই মধ্যে এক অভিনেত্রী শাহরুখের ঘনিষ্ট বন্ধু করিমের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন। তারপরেই অভিযুক্ত অভিনেতাদের তালিকায় নাম উঠে ভাইজান নামে খ্যাত সালমান খানের। ভাইজানের বিরুদ্ধে অভিযোগ আছে পূজা মিশ্রা নামের এক মডেল-অভিনেত্রী। তার অভিযোগ সালমান খান তাকে অচেতন অবস্থায় ধর্ষণ করেন। একাধিকবার তিনি এমন ঘটনার শিকার হয়েছেন।

এছাড়া পরিচালক বিপুল অমৃতলাল শাহ’র বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুললেন ইরানি অভিনেত্রী ইলনাজ নরৌজি। তাঁর অভিযোগ, ছবিতে সুযোগ দেওয়ার কথা বলে কখনও জড়িয়ে ধরা, কখনও বা চুমু খাওয়ার চেষ্টা করেছেন পরিচালক।

Wednesday, October 17, 2018

10/17/2018 07:10:00 PM

জুটি বাঁধলেন মাহি-জয়

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা মাহিয়া মাহি ও চিত্রনায়ক জয় চৌধুরী। দুজনই চলচ্চিত্রে নিয়মিত কাজ করছেন। প্রথমবারের মতো একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন তারা। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘আনন্দ অশ্রু’ সিনেমায় মাহি-জয় জুটি বেঁধে অভিনয় করছেন বলে রাইজিংবিডিকে জানান জয় চৌধুরী।

এ প্রসঙ্গে জয় চৌধুরী রাইজিংবিডিকে বলেন, ‘কয়েকদিন আগেই ‘আনন্দ অশ্রু’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। গতকাল সোমবার এ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছি। আশুলিয়ায় এর দৃশ্যধারণ করা হচ্ছে। সিনেমাটির কাজ বেশ ভালো হচ্ছে। মাহির সঙ্গে দুদিনের কাজের অভিজ্ঞতাও বেশ ভালো। আশা করছি, খুব ভালো একটি কাজ হবে।’

সালমান শাহ-শাবনূর জুটিকে নিয়ে গুণী নির্মাতা শিবলী সাদিক নির্মাণ করেছিলেন ‘আনন্দ অশ্রু’ সিনেমা। মুক্তির পর এটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। একই নামে মোস্তাফিজুর রহমান মানিক নির্মাণ করছেন নতুন আরেকটি সিনেমা। তবে এটি রিমেক হচ্ছে না। এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন সাইমন, মাহি ও জয় চৌধুরী। এছাড়াও এতে অভিনয় করছেন আলীরাজ, শহিদুজ্জামান সেলিমসহ অনেকে।

‘দুই নয়নের আলো’, ‘মন ছুয়েছে মন’, ‘মা আমার চোখের মনি’, ‘কিছু আশা কিছু ভালবাসা’, ‘এমনও তো প্রেম হয়’সহ বেশ কিছু জনপ্রিয় সিনেমার নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক।

Sunday, October 14, 2018

10/14/2018 11:29:00 PM

কলকাতায় আরও এক নতুন ছবিতে শাকিব

বিনোদন রিপোর্ট : কলকাতার শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান ভেঙ্কটেশ ফিল্মসের হয়ে একটি ছবিতে অভিনয় করছেন শাকিব খান। কলকাতার নির্মাতা রাজীব বিশ্বাস ছবিটি পরিচালনা করছেন। সেই ছবিতে শাকিবের নায়িকা কলকাতার সায়ন্তিকা ও নুসরাত। গত মার্চ থেকে কলকাতায় ওই ছবির শুটিং করেন শাকিব। ছবির অর্ধেকের বেশি নির্মাণ কাজ শেষ তার।

নতুন খবর হচ্ছে, ভেঙ্কটেশ ফিল্মসের আরও এক নতুন ছবিতে শাকিব অভিনয় করতে যাচ্ছেন। সম্প্রতি কলকাতা থেকে এই প্রযোজনা প্রতিষ্ঠানটির একটি টিম এসেছে বাংলাদেশে। তাদের সঙ্গে ছবিতে অভিনয়ের চূড়ান্ত আলাপ সেরেছেন শাকিব।

ঢাকার মতিঝিলে অফিস নেওয়া ভেঙ্কটেশ ফিল্মস 'ভিএফএস ওয়ার্ল্ড স্টুডিও প্রাইভেট লিমিটেড' এর নির্ভরযোগ্য একটি সূত্রে এই খবর নিশ্চিত হওয়া গেছে।

বলা হয়েছে, ‌'শাকিব চুক্তি অনুযায়ী ভেঙ্কটেশের কয়েকটি ছবিতে অভিনয় করবেন। সেটার দ্বিতীয় ছবিতে এবার কাজ করতে যাচ্ছেন তিনি। তবে ছবির নাম, পরিচালক নায়িকা কে থাকবেন সেটা এখনও ঠিক হয়নি। তবে এই ছবিতেও কলকাতার এক নায়িকাকে দেখা যাবে শাকিবের বিপরীতে।'

আরও জানা গেছে, শাকিব 'রংবাজ' ছবির কাজ শেষ করেই নতুন এই ছবির শুটিং করবেন। সেভাবেই তার শিডিউল নেওয়া হয়েছে।

এ ব্যাপারে শাকিব খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মৌন সম্মতি দিয়ে বিষয়টি এড়িয়ে যান। বলেন, 'আর কয়েকদিন পর জানাব। এখন ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি।'

আগামী শনিবার থেকে 'রংবাজ' ছবির কাজ শুরু করতে যাচ্ছেন শাকিব। শামীম আহমেদ রনি পরিচালিত এই ছবিতে শাকিবের নায়িকা বুবলী। আগামী ঈদে এই ছবিটি মুক্তির লক্ষ্যে নির্মাণ করা হবে।
10/14/2018 11:23:00 PM

রাত না কাটালে সিনেমায় নিবেন না পরিচালক : অভিনেত্রী শর্মা


বিনোদন রিপোর্ট : বলিউডে আসছে একের পর এক যৌন হেনস্থার গুরুতর অভিযোগ। সে খাতায় এবার নাম যোগ হল বলিউডের চলচ্চিত্র নির্মাতা সুভাষ ঘাইয়ের। শনিবার মুম্বাইয়ের ভারসোভা থানায় সুভাষ ঘাইয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার লিখিত অভিযোগ দায়ের করেন অভিনেত্রী ও মডেল কেট শর্মা।

অভিনেত্রী শর্মার অভিযোগ, সুভাষ ঘাই তাকে নিজের বাড়িতে ডেকে জোর করে চুম্বন করার চেষ্টা করেছিলেন।

ঘটনার বিস্তারিত সম্পর্কে তিনি বলেন, গত ৬ আগস্ট আমাকে তার বাড়িতে ডাকেন। আমি গিয়ে দেখি  তার বাড়িতে তখন পাঁচ থেকে ছয়জন লোক ছিল। সবার সামনেই তিনি আমাকে ‘ম্যাসাজ’ করে দিতে বলেছিলেন। আমি প্রথমে খুবই অবাক হই, কিন্তু ওনার বয়সের প্রতি সম্মান জানিয়ে আমি রাজি হই। আমি দুই থেকে তিন মিনিটের জন্য ম্যাসাজ করে দেই তাকে এবং তারপর আমার হাত ধুতে ওয়াশরুমে যাই। তিনি আমার পিছু পিছু সেখানে যান। আমাকে সেখান থেকে নিজের শোয়ার ঘরে ডেকে নিয়ে যান। আমাকে বলেন কিছু বিষয়ে কথা বলবেন। ঘরে ঢুকেই তিনি আমাকে জড়িয়ে ধরেন এবং চুমু খাওয়ার চেষ্টা করেন।

শর্মা আরও অভিযোগ করে বলেন, আমি তাকে বলেছিলাম যে আমাকে বেরিয়ে যেতে হবে, কিন্তু তিনি আমাকে হুমকি দেন এবং বলেন, আমি যদি রাতে তার সাথে না থাকি তবে তিনি আমাকে সিনেমায় লঞ্চ করবেন না।

তবে শর্মার এই অভিযোগ অস্বীকার করে সুভাষ ঘাই টুইটে বলেন, আইনজীবীরা বিষয়টি সামলে নেবেন।

অন্যদিকে মুম্বাই পুলিশ অভিনেত্রী শর্মার অভিযোগের বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানান।
10/14/2018 02:12:00 PM

সালমানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের ভিডিও ভাইরাল

বিনোদন রিপোর্ট : বলিউডে শুরু হয়েছে ‘মি টু’ আন্দোলন। তবে শুধু বলিউড বললে ভুল হবে, এটি ছড়িয়ে পড়েছে পুরো ভারতে। যেখানে অভিনেতা থেকে শুরু করে নির্মাতা, সংগীতশিল্পী, এমনকি রাজনৈতিক ব্যক্তিরাও আটকা পড়ছেন। ধীরে ধীরে মুখোশ খুলে যাচ্ছে অনেকেরই। এবার এই তালিকায় উঠে এসেছে সালমান খানের নাম। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন মডেল, ছোটপর্দার অভিনেত্রী ও সাবেক ‘বিগ বস’ প্রতিযোগী পূজা মিশ্র।

শুধু সালমান খান নয়, পূজার অভিযোগ, সালমানের দুই ভাইও তাকে ধর্ষণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ভিডিও পোস্ট করে এ অভিযোগ করেন পূজা। তাতে তিনি বলেন, একাধিক অনুষ্ঠানে অসচেতন অবস্থায় তাকে সালমান, আরবাজ ও সোহেল ধর্ষণ করেছেন।

পূজার অভিযোগ, দিল্লিতে ‘সুলতান’ সিনেমার শুটিং চলাকালে সালমান ও তার ভাইয়েরা মিলে একটি হোটেলে তাকে ধর্ষণ করেন।

তিনি আরো বলেন, সালমানের বাবা সেলিম খান সব জানলেও তাদের থামানোর চেষ্টা করেননি।

এদিকে সালমান খান ও শত্রুঘ্ন সিনহাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেন পূজা। আর সেই সঙ্গে ক্ষতিপূরণও দাবি করেন তিনি। তার দাবি- ‘যত দিন না তারা নত হচ্ছেন, তিনি লড়াই চালিয়ে যাবেন। তবে পূজার অভিযোগের ব্যাপারে সালমান বা শত্রুঘ্নর পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

Post Top Ad

Responsive Ads Here

আজকের ভোরের ডাক পড়ুন এখানে