রূপসা প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আজিজুল বারী হেলাল বলেছেন, আওয়ামীলীগ দেশে আমলাতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করেছে। সারাদেশে বিএনপি নেতাকর্মীদের নামে গায়েবী মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করে একতরফা নির্বাচনের অপচেষ্টা চালাচ্ছে। তিনি আরো বলেন দেশের অর্থনৈতিক মেরুদন্ড ভেঙ্গে দিয়ে সারাদেশে গুম, খুন ও সন্ত্রাসী রাজত্ব সৃষ্টি করেছে। তিনি আগত নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য সাংবাদিকদের আহবান জানান। পাশাপাশি তিনি বলেন তার দলের নেতাকর্মীদের ক্ষমতাসীন দলের প্রার্থীর মদদে বাড়ি বাড়ি গিয়ে হুমকি প্রদর্শন করা হচ্ছে। কিন্তু এ ব্যাপারে প্রশাসনকে বার বার অবহিত করা হলেও কোন ফল পাওয়া যাচ্ছেনা। তিনি গতকাল বিকালে রূপসা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে এক মত বিনিময় সভায় এ সব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম মনিরুল হাসান বাপ্পী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জি এম কামরুজ্জামান টুকু, দপ্তর সম্পাদক এস এম মূর্শিদুর রহমান লিটন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মোল্লা, আতাউর রহমান রুনু, গোলাম মোস্তফা তুহিন, সাইফুল ইসলাম রবি, বিকাশ মিত্র, মহিউদ্দিন মিন্টু, খান আনোয়ার হোসেন, দিদারুল ইসলাম, মাহাতাব হোসেন, সাহাবুদ্দিন ইজারাদার, আজিজুল ইসলাম, কালাম গোলদার, আমিরুল ইসলাম তারেক, রুবেল মীর, শফিকুল ইসলাম বাচ্চু, মুন্না সরদার, আবু মুছা, ইসমাইল হোসেন, মনিরা পারভীন, ইউনুছ গাজী, রেজাউল ইসলাম, মিজানুর রহমান, ইসরাইল শেখ, বোরহান উদ্দিন, মনিরুজ্জামান, রূপসা প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম তোতা, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ডালিম, সাংবাদিক এস এম মাহবুবুর রহমান, তরুণ চক্রবর্তী বিষ্ণু, ভোলানাথ রায়, খান মিজানুর রহমান, কৃষ্ণ গোপাল সেন, আ. রাজ্জাক, আল মাহমুদ প্রিন্স, এম এ আজিম, অলিদ শেখ, তৌহিদুল ইসলাম কচি, আ. জব্বার খান শিবলী, আখতার খান, চিত্ত রঞ্জন সেন, এইস এম মনি প্রমূখ।
এর আগে বেলা সাড়ে ১১টায় ৩নং নৈহাটী ইউনিয়নের ১নং ওয়ার্ড রামনগরে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতা করেন আজিজুল বারী হেলাল। জেলা শ্রমিকদলের সভাপতি জালাল উদ্দিন মোল্লার সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোস্তফা উল বারী লাভলু, খান জুলফিকার আলী জুলু, মনিরুল হাসান বাপ্পি, জি. এম কামরুজ্জামান টুকু, বিকাশ মিত্র, আতাউর রহমান রুনু, মোল্লা সাইফুর রহমান, মহিউদ্দিন মিন্টু, দিদারুল ইসলাম, মোল্লা রিয়াজুল ইসলাম, মমিনুর রহমান সাগর, ইয়ারুল ইসলাম রিপন, আইয়ুব মোল্লা, গোলাম মোস্তফা তুহিন, মিজানুর রহমান, রুবেল মীর, শাহজামান প্রিন্স, মুক্তাদির, মেহেদীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
No comments:
Post a Comment