নিজস্ব প্রতিবেদক : জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি রকিবুল ইসলাম বকুল বলেছেন, এবারের নির্বাচন কোন ব্যক্তি বিশেষে জয়লাভের জন্য নয়। হারানো গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশ মাতা বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য। এ ক্ষেত্রে প্রবাসীদের সাহসী ভুমিকা রাখতে হবে। যে যেখানে থাকুক না কেন সে সেখান থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের এই নির্বাচনে ঝাপিয়ে পড়তে হবে। খুলনা-৩ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট ও ২৩ দল থেকে রকিবুল ইসলাম বকুল মনোনয়ন পাওয়ার পর শনিবার কানাডা বিএনপির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি আহবান জানান।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন কানাডা বিএনপির সাধারণ সম্পাদক মুহা. মুজিবর রহমান, মহিলা দলের সাধারণ সম্পাদক রেহেনা আখতার, কেসিসি’র সাবেক কাউন্সিলর মহানগর বিএনপি নেতা শাহীনুল ইসলাম পাখি, শ্যামনগর বিএনপি নেতা আব্দুস সালাম প্রমুখ।
রকিবুল ইসলাম বকুল বলেন, সর্ব প্রথমেই আমি মহান আল্লাহপাক রাব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া আদায় করছি। বিএনপির কারাবন্দী চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি খালিশপুর, দৌলতপুর এবং খানজাহান আলী থানা বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে।
তিনি বলেন, অবহেলিত খুলনা-৩ আসনের এলাকার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য যেন তিনি আমৃত্যু কাজ করতে পারেন সেজন্য খুলনা-৩ আসনের এলাকাবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন। একই সাথে গণতন্ত্রের মা খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে দলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের পাশে থেকে ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান। তিনি কারাগারে আটক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নি:শর্ত মুক্তির দাবি জানান।
এদিকে দলীয় মনোনয়ন পাওয়ার পর খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, মহিলা দলসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিষ্টি বিতরণ করেন। তারা খুলনা-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

No comments:
Post a Comment