Channel Atv

সময়ের সাথে এগিয়ে চলে সাহসের সাথে কথা বলে

আসুন নিজেকে বদলায়। প্রতিদিন একটি ভালো কাজ করি। সুন্দর জীবন ও সমাজ গড়ি। নতুন সকাল

Breaking

Tuesday, October 23, 2018

অবশেষ ব্যারিস্টার মইনুল গ্রেপ্তার

ঢাকা অফিস : মানহানির মামলায় ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর উত্তরায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডির) সভাপতি আ স ম আব্দুর রবের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবির অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানায়, প্রথমে ডিবি পুলিশ ওই এলাকা ঘেরাও করে। পরে আব্দুর রবের বাসা থেকে মইনুল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে ডিবি পুলিশ প্রথমে আনুষ্ঠানিক কোনো বক্তব্য জানায়নি। তবে সেখানকার একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ব্যারিস্টার মইনুলকে রংপুরের একটি মানহানির মামলায় গ্রেপ্তার করা হয়েছে। ওই মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। পরে রাত সোয়া ১০টার দিকে ডিবি পুলিশ বিষয়টি নিশ্চিত করে।

সম্প্রতি বেসরকারি টেলিভিশন একাত্তর টিভির টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টির উদ্দেশে ‘অশালীন’ কথা বলায় ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় মামলা দায়ের করা হয়। এসব মামলার কয়েকটিতে উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন মইনুল হোসেন।

যে মামলায় গ্রেপ্তার:
মইনুল হোসেনের বিরুদ্ধে আজ সোমবার বিকেলে রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন মিলি মায়া বেগম নামের এক নারী।

নগরীর মুলাটোল এলাকার সুরুজ মিয়ার স্ত্রী মিলি মায়া বেগম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোতোয়ালি আমলি আদালতে মইনুল হোসেনের বিরুদ্ধে নারীবিদ্বেষী বক্তব্য দিয়ে মানবাধিকার লঙ্ঘন করার অভিযোগ এনে মামলা করেন। মামলার পরই বাদীপক্ষ আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট চেয়েছিলন।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here

আজকের ভোরের ডাক পড়ুন এখানে