Channel Atv

সময়ের সাথে এগিয়ে চলে সাহসের সাথে কথা বলে

আসুন নিজেকে বদলায়। প্রতিদিন একটি ভালো কাজ করি। সুন্দর জীবন ও সমাজ গড়ি। নতুন সকাল

Breaking

Thursday, December 6, 2018

জয়চাঁদ বিশ্বাসকে ফিরে পাওয়ার জন্য পিতার আর্তনাদ

নিজস্ব প্রতিবেদক : আযমখান কমার্স কলেজের মেধাবী ছাত্র জয়চাঁদ বিশ্বাস (২৪) কে নিয়ে অপহরণ নাটকের অবসান ঘটেনি। দীর্ঘ পাঁচমাসেও সন্তানকে ফিরে না পেয়ে তার অসুস্থ্য বৃদ্ধ বাবা-মায়ের আহাজারিতে ভারী হয়ে উঠেছে আকাশ-বাতাস। অপহরণকারী উজ্জ্বল বিশ্বাস বলছে জমি বিক্রী করে তার হাতে টাকা তুলে দিতে। নইলে তার ছেলেকে পাওয়া যাবেনা। বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় এই খবর প্রকাশিত হওয়ার পর থেকে নড়াইল প্রেসক্লাবের কতিপয় সাংবাদিককে অর্থের বিনিময়ে ম্যানেজ করে উজ্জ্বল বিশ্বাস নিজের দোষ আড়াল করার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।  
জানা যায়, দিঘলিয়া এলাকার শুকলাল বিশ্বাসের ছেলে জয়চাঁদ বিশ্বাসের পাঁচমাস পূর্বে চাকুরীর প্রলোভন দিয়ে ঢাকায় নিয়ে যান শুকলাল বিশ্বাসের ভাইজি জামাই নড়াইল জেলার সেতারামপুর এলাকার উজ্জল বিশ্বাস। এরপর ঢাকায় উজ্জলের সাথে দুইমাস যাবত বাবা-মায়ের সাথে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ ছিল। উজ্জ্বল বড় চাকুরী পাইয়ে দেওয়ার কথা বলে জয়চাঁদ এর বাবাকে টাকার চাপ দিতে থাকে। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ছেলে জয়চাঁদ এর সাথে যোগাযোগ বন্ধ করে দেয় উজ্জ¦ল। এরপর থেকে ছেলের সাথে বিগত তিনমাস যাবৎ কোনপ্রকার যোগাযোগ নেই পিতা শুকলাল বিশ্বাসের।
এ ব্যাপারে দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস রঞ্জন দাস জানান,  গত ২৩ অক্টোবর একটি জিডি হয়েছে, যার নম্বর-৯৫০/১৮। সে মোতাবেক আমরা জয়চাঁদ এর মোবাইলের নম্বর ট্র্যাকিং এর মাধ্যমে জানার চেষ্টা করেছি তার অবস্থান। সর্বশেষ ২৭/০৯/১৮ তারিখের ট্র্যাকিং লোকেশন ছিল ঢাকার বাড্ডা এলাকা। তারপর থেকে তার মোবাইলটি বন্ধ পাওয়া যাচ্ছে। তবে সে হয়ত ঢাকায় থাকতে পারে। আমরা চেষ্টা অব্যাহত রেখেছি। কোন প্রকার নতুন কোন তথ্য পেলেই জানাবো। 

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here

আজকের ভোরের ডাক পড়ুন এখানে