Channel Atv

সময়ের সাথে এগিয়ে চলে সাহসের সাথে কথা বলে

আসুন নিজেকে বদলায়। প্রতিদিন একটি ভালো কাজ করি। সুন্দর জীবন ও সমাজ গড়ি। নতুন সকাল

Breaking

Monday, October 22, 2018

তেরখাদায় মার্কেট করার কথা বলে চা বিক্রেতার জমি দখলের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক : ডেভেলপরের নামে মার্কেট করার কথা বলে জাল-জালিযাতির মাধ্যমে তেরখাদায় চা বিক্রেতার জমি জবর দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ভুক্তভোগীরা আদালতে মামলা দায়ের করেছে।
মামলার আরজিতে বলা হয়েছে, উপজেলার কাটেংগা গ্রামের মৃত ইমান উদ্দীন মোল্লার পুত্র মো. খোকন মোল্লা ও জিল্লু মোল্লা দীর্ঘ দিন যাবৎ নিখড়ি কাটেংগা মৌজার আর এস ৫৩৬ নং খতিয়ানের সিএস এসএ ২৪০ নং দাগের ০.১১ একর পৈত্রিক সম্পত্তিতে বসবাস ও ভোগ দখল করে আসছে। এমতাবস্থায় গত ২ বছর আগে উপজেলার বারসাত এলাকার মৃত দাউদ আলীর পুত্র মো. বাবর আলী শেখ ডেভেলপের মাধ্যমে উক্ত জমিতে ৭ তলা মার্কেট নির্মাণ করে ৮৪টি ঘরের মধ্যে ২৮টি ঘর তাদের দেওয়ার প্রলোভন দেয়। এমনকি বসবাসের জন্য একটি ফ্লাটও দেওয়ার কথা বলে। এ মর্মে একটি খসড়া চুক্তিপত্রও করে। এতে জমির মালিক ওই চা বিক্রেতা রাজি হলে গত ২৪/০৫/১৬ তারিখ উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে ৬৫২ নং আমমোক্তারনামা দলিল ও ৬৫৩ নং চুক্তিপত্র করা হয়। পরে জমিতে আর ডেভেলপ বা মার্কেট নির্মাণ না করায় জমির মালিক তাদের চাপ প্রয়োগ করতে থাকে। এক পর্যায় তারা আমমোক্তারনামাসহ চুক্তিপত্র দেখতে চাইলে তা বাবর আলী দেখাতে অস্বীকার করে। পরে নকল তুলে জমির মালিক জানতে পারে পূর্বের শর্ত উল্লেখ না করে বাবর আলী তার মনগড়া নতুন কিছু শর্ত দিয়ে চুক্তিপত্র এবং ৬০ বছরের লিজসহ আমমোক্তারনামা দলিল করিয়েছে। এ ব্যাপারে প্রতিকারের জন্য জমির মালিক জিল্লুর রহমান ও খোকন বাদী হয়ে গত ২৪ আগস্ট জেলা খুলনার যুগ্ম জেলা জজ ৩য় আদালতে মামলা দায়ের করে। মামলা নং ৯৭/১৬। তাং ২৪/০৮/১৬। মামলা দায়েরের পর আদালত ওই জমির উপর নিষেধাজ্ঞা জারি করেছে। এদিকে মামলা দায়েরের পর থেকে ভূমিদস্যু বাবর আলী জমির দখল নেওয়ার জন্য খোকন ও জিল্লুকে নানা প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করে আসছে বলে ভুক্তভোগীরা জানিয়েছে। এলাকাবাসী জানায় উক্ত বাবর আলী এর আগেও তার আপন ভাইসহ বিভিন্ন ব্যক্তির জমি জাল-জালিয়াতি ও অর্থ আত্মসাত করে। 

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here

আজকের ভোরের ডাক পড়ুন এখানে