Channel Atv

সময়ের সাথে এগিয়ে চলে সাহসের সাথে কথা বলে

আসুন নিজেকে বদলায়। প্রতিদিন একটি ভালো কাজ করি। সুন্দর জীবন ও সমাজ গড়ি। নতুন সকাল

Breaking

Thursday, October 18, 2018

ঝিনাইদহে মাঠ থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সকালে সদর উপজেলার নৃসিংহপুর গ্রামের মাঠ থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।

ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস জানান, নৃসিংহপুর গ্রামের মাঠের একটি ধানক্ষেতের পাশে অজ্ঞাত ওই নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

দুবৃর্ত্তরা অন্য কোথাও তাকে শ্বাসরোধ করে হত্যার পর ঘটনাস্থলে ফেলে রেখে যায় বলে ধারণা পুলিশের। ১৮-২০ বছর বয়সী বিবাহিত ওই নারীর শরীরে বিভিন্ন স্থান আঘাতের চিহ্ন ছিল।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here

আজকের ভোরের ডাক পড়ুন এখানে