রাসেল আহমেদ, তেরখাদা : গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট মোঃ লিটন আলীর নেতৃত্বে উপজেলা সদরের কাটেংগা বাজার, জয়সেনা বাজার ও তেরখাদা বাজারে ভ্রম্যমান আদালতের মাধ্যমে দখলমুক্ত হলো। সংশ্লিষ্ট সূত্রমতে, দীর্ঘদিন ধরে উপজেলা সদরের ৩টি বাজারের সড়কগুলোতে অসহনীয় যানজট চলে আসছে। ফলে দুর্ভোগের শিকার স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ সকল শ্রেণিপেশার লোকজন। যা বহুবার উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় নিরসনের উদ্যোগ গ্রহণ করা হলেও তা বাস্তবে রূপান্তরিত হয়নি। গত মাসের আইন শৃঙ্খলা মিটিংয়ে নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে দ্রুত সময়ে সদরের যানজট মুক্তর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এর পর গত ৬ই অক্টোবর মাইকিং এর মাধ্যমে সকলকে ৩ দিনের মধ্যে ইজিবাইক, লেগুনা, ভ্যান প্রধান সড়কের কাঁচা বাজার সহ বিভিন্ন রাস্তায় অবৈধ উপায়ে ফুটপাত মুক্ত করার জন্য অনুরোধ জানানো হলেও কোন পরিবর্তন সাধিত হয়নি। যার ফলে গতকাল মঙ্গলবার উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভার আগে সকাল ১১ টায় আইন শৃঙ্খলা কমিটির সদস্যদের নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাইল কোর্টের মাধ্যমে ৩টি বাজারের সড়কে ইজিবাইক, লেগুনা ও ইজিভ্যান ও ফুটপাথ অবৈধ দখল অপসরন করেন। এ সময় অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সালেকুজ্জামান, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা অরবিন্দ প্রসাদ সাহা, থানার এস আই প্রভাষ মল্লিক, এস আই মোঃ হরুনুর রশীদ সহ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্য।
Tuesday, October 16, 2018
তেরখাদা উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে দখলমুক্ত হলো ৩টি বাজার
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Responsive Ads Here

No comments:
Post a Comment