Channel Atv

সময়ের সাথে এগিয়ে চলে সাহসের সাথে কথা বলে

আসুন নিজেকে বদলায়। প্রতিদিন একটি ভালো কাজ করি। সুন্দর জীবন ও সমাজ গড়ি। নতুন সকাল

Breaking

Tuesday, October 16, 2018

তেরখাদায় পূজা মন্ডপে আনসার নিয়োগে দুর্ণীতির অভিযোগ

রাসেল আহমেদ, তেরখাদা : তেরখাদা উপজেলায় শারদীয় দুর্গা পূজায় আইন শৃঙ্খলা রক্ষায় অস্থায়ী ভিত্তিতে ডিউটি করতে আগ্রহী আনসার সদস্যদের কাছ থেকে ৫০০ থেকে ৭০০ টাকা করে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলা আনসার ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুন্নেছা ও টিআই নারায়ন চন্দ্র ইউনিয়নের দলনেতা, দলনেত্রী সহ দালালদের মাধ্যমে ৫০০ থেকে ৭০০ টাকা ঘুষ নিয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভুগিরা। বারাসাত এলাকার মোহম্মাদ মোতালেব হোসেন ও জয়সেনা এলাকার মোঃ হাসিবুর রহমান নামে আনসার সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা আনসার ও ভিডিপির কমান্ড্যান্ট বরাবর এক অভিযোগ দিয়েছেন। অভিযোগে জানা যায়, ৫০০ টাকা থেকে ৭০০ টাকা ঘুস নিয়ে আনসার ভিডিপি ট্রেনিং, সার্টিফিকেট নাই এমন ভ্যানচালক, স্কুলের ছাত্র, কৃষক, ও বেকার যুবকদের উৎকোচের বিনিময়ে পূজা মন্ডপে ডিউটির দায়িত্ব দিয়েছে। অথচ ট্রেনিংপ্রাপ্ত প্রকৃত আনসার ভিডিপির সদস্যরা ঘুষের টাকা দিতে অপরাগতা প্রকাশ করায় তাদের বাদ দিয়ে আনসার ভিডিপি প্রশিক্ষণ বিহীন লোকজনকে  ভুয়া সার্টিফিকেটের মাধ্যমে উৎকোচ গ্রহণ করে চাকুরী দিয়েছেন। ফলে প্রকৃত আনসার ভিডিপির ট্রেনিংপ্রাপ্ত সনদধারী সদস্যরাই বাদ পড়েছে। সংশ্লিষ্ট সূত্রমতে, তেরখাদা উপজেলার ৬টি ইউনিয়নে দুর্গা পূজায় ৯৯ টি মন্দিরে ৪৪৫ জন আনসার ভিডিপি আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করবে সেই মর্মে তাদের তালিকা করা হয়। তালিকাভুক্ত করার সময় দালালদের মাধ্যমে প্রত্যেকের কাছ থেকে ৫০০ থেকে ৭০০ টাকা করে প্রায় দুই লাখোধিক টাকা উৎকোচ নিয়েছেন আনসার ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুন্নেছা ও টিআই নারায়ন চন্দ্র। যা গোপনে তদন্ত করলে থলের বিড়াল বেড়িয়ে আসবে বলে ভুক্তভুগিদের অভিযোগ। এ ব্যাপারে আনসার ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুন্নেছা ও টিআই নারায়ন চন্দ্রর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তেরখাদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি  অরবিন্দ প্রসাদ সাহা সাধারন সম্পাদক শংকর কুমার বালা পুজার ডিউটিতে আনসার সদস্যদের কাছ থেকে উৎকোচ নেওয়ার ব্যাপারে দুর্ণিতির সাথে জড়িত আনসার ভিডিপি কর্মকর্তা ও কর্মচারীর অবিলম্বে আইনানুগ ব্যবস্থা নিতে উর্দ্ধতন কর্তৃপক্ষকে আহবান জানিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিটন আলী বিষয়টি নিয়ে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। জেলা আনসার ভিডিপির সার্কেল কমান্ডার মোঃ শরিফুল ইসলাম বলেন, উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ সত্যি হয় তবে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আশা ব্যক্ত করেন। 

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here

আজকের ভোরের ডাক পড়ুন এখানে