ঢাকা অফিস : রাজধানীর যাত্রাবাড়ীতে ৩০ হাজার পিস ইয়াবাসহ লন্ডন এক্সপ্রেসের চালক ও তার সহযোগীকে আটক করেছে র্যাব-১০। আজ মঙ্গলবার সকালে যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন বাস চালক আব্দুল হামিদ (৫৮) ও সহযোগী রেজওয়ান (১৯)।
র্যাব-১০ এর অপারেশন পরিচালক অতিরিক্ত এএসপি মুহম্মদ মহিউদ্দিন ফারুকী জানান, ঢাকা-কক্সবাজার রুটে চলাচলকারী লন্ডন এক্সপ্রেসের চালক ও তার সহযোগী ইয়াবার চালান নিয়ে ঢাকায় আসছে। এমন গোপন তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকায় বিশেষ অভিযান চালায় র্যাব-১০ এর সদস্যরা। পরে ওই দুজনকে তল্লাশী করে ছোট ছোট ১৩টি ব্যাগে আনা ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট ছাড়াও মাদক বিক্রির ৩১ হাজার টাকা এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
এএসপি আরও জানান, গ্রেপ্তার হামিদের গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলায় এবং রেজওয়ানের বাড়ি কক্সবাজারে। এই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

No comments:
Post a Comment