Channel Atv

সময়ের সাথে এগিয়ে চলে সাহসের সাথে কথা বলে

আসুন নিজেকে বদলায়। প্রতিদিন একটি ভালো কাজ করি। সুন্দর জীবন ও সমাজ গড়ি। নতুন সকাল

Breaking

Monday, October 29, 2018

এক সঙ্গে চার সন্তানের জন্ম

ফকিরহাট প্রতিনিধি : ফকিরহাটের পিলজংগ গ্রামের হতদরিদ্র গৃহবধু সুবর্ণা দত্তের গর্ভ থেকে স্বাভাবিক প্রসবের মাধ্যমে এক সঙ্গে চার সন্তানের জন্ম হয়েছে। খুমেক হাসপাতালে গত শুক্রবার সকালে তাদের জন্ম হয়। সদ্যজাত এক কন্যা ও তিন পুত্রের সু-চিকিৎসার ব্যবস্থা করতে পারছেন না হতদরিদ্র পিতা বিষ্ণু দত্ত।

বিষ্ণু দত্ত বলেন, বৃহস্পতিবার সকালে প্রসব ব্যথা উঠলে তাকে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সকালে ১ ঘণ্টার ব্যবধানে স্বাভাবিক প্রসবের মাধ্যমে ডা. লক্ষ্মীরানী চারটি বাচ্চা প্রসব করান। মা ও শিশুদের চিকিৎসা খরচ চালাতে গিয়ে বিপাকে পড়েছেন তিনি।

এদিকে এক সাথে চার সন্তানের জন্ম হওয়ার সংবাদ শুনে হাসপাতালে নবজাত শিশুদের দেখতে ভিড় জমায় উৎসুক জনতা।

হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার রাতে প্রসব ব্যথা উঠলে তাকে হাসপাতালে স্বাভাবিক ডেলিভারির জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়। শুক্রবার সকালে স্বাভাবিকভাবে এ চার সন্তানদের জন্ম হয়। মা ও শিশুরা সুস্থ আছে। তাদের পৃথক স্থানে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ব্যাপারে ডাক্তার লক্ষ্মীরানী বলেন, কোনোরূপ অস্ত্র পাচার ছাড়াই সফলভাবে চার সন্তানের জন্ম হওয়ায় স্বাভাবিক ডেলিভারি করার প্রতি ডাক্তার ও প্রসূতি মায়েদের আগ্রহ অনেকাংশে বৃদ্ধি পাবে।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here

আজকের ভোরের ডাক পড়ুন এখানে