নিজস্ব প্রতিবেদক : খুলনা-৪ আসনে বিএনপির মনোনিত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরীফ শাহ্ কামাল তাজ বলেছেন, এটি শুধু বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের লড়াই নয়, বাংলাদেশর ১০ কোটি ভোটারের লড়াই। আওয়ামী লীগ সরকারের সকল অন্যায় অত্যাচার ও দুর্ণীতির বিরুদ্ধে আজ বাংলাদেশের জনগণ স্বোচ্চার, জনগণ তাদের ভোটের অধিকার ফিরে পেতে চায়, বিএনপি জনগনের সেই ভোটের অধিকার এবং গণতন্ত্র রক্ষার আন্দোলনে নেমেছে। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আগামী নির্বাচনে বিজয়ের কোন বিকল্প নেই। এজন্য দলমত নির্বিশেষে সকলকে ভয় ভীতি ভুলে এক যোগে ধানের শীষের পক্ষে কাজ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে বিজয়ী করে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কাজ করার আহবান জানান। তিনি বুধবার তেরখাদা উপজেলার কুশলায় নিজ বাসভবনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল খুলনা জেলা শাখার উদ্যোগে কর্মী সভা ও বিভিন্ন এলাকায় মত বিনিময় সভায় এসব কথা বলেন। খুলনা জেলা যুবদলের সহ সভাপতি মো. মিল্টন মুন্সির সভাপতিত্বে ও খুলনা জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন বাবুর পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা শেখ আব্দুর রশিদ, এস এম মেজবাউল আলম, শরীফ নাঈমুল হক, মো. কালাম লস্কার, সরদার আব্দুল মান্নান, মোল্যা রফিকুল ইসলাম, মল্লিক আমিনুর রহমান, আল আমিন জনি, মো. রনি মোল্যা, মঞ্জুর হাসান দারু, মো. মোবাশ্বের আলম, তৈয়েবুর রহমান টুলু, রুহুল আমিন, গোলাম মোস্তফা ভুট্ট, মো. মাহাবুবুর ফকির, মো. মহিদুল ইসলাম, আমিনুল ইসলাম আমিন, মাহামুদুল আলম লোটাস, রাজু চৌধুরী, মো. আলী আকবর, মো. মিরাজ লস্কার, মো. লাজুক শেখ, মো. জাহিদুল ইসলাম, অহিদুল শেখ, সাব্বির হোসেন লিমন, মো. মুকুল হোসেন, শরীফ সাকিব হোসেন, শরীফ জুয়েল, কাকা মিয়া শেখ, সোহেল মোল্যা, হামিদ মোল্যা, অহিদুল ইসলাম, শিশির, অহিদ মোল্যা, হান্নান, বায়েজিদ, রাজু, আসাবুর চৌধুরী প্রমুখ। পরে বিকেল ৪ টায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সোহেল মল্লিকের বাড়িতে হাজী নওশের আলীর সভাপতিত্বে দলীয় নেতা কর্মীদের সাথে উঠান বৈঠকে বক্তৃতা করেন তিনি। এরপর উপজেলা সদরের মার্কাজুলুম জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন শরীফ শাহ কামাল তাজ। নামাজ শেষে মুসল্লীদের সাথে তিনি মত বিনিময় করেন। এরপর সন্ধ্যায় কাচিকাটা এলাকায় যুবনেতা আবুল হোসেন বাবুর বাসভবনে স্থানীয় নারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
Thursday, December 6, 2018
বিএনপি জনগণের ভোটের অধিকার ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে নেমেছে-তাজ
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Responsive Ads Here

No comments:
Post a Comment