বিজ্ঞপ্তি ॥ বঙ্গবন্ধু সৈনিকলীগের প্রতিষ্ঠতা সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক লিয়াজো আফিসার, বঙ্গবন্ধু সহচর যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা মরহুম বজলুর রহমানের ৪র্থ মৃত্যু বার্ষিকী এবং খুলনা জেলা আ’লীগের সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ’র সহধর্মিনী অসুস্থ মেহের নিগার স্বপ্নার আশু রোগ মুক্তি কমানা করে আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গবন্ধু সৈনিকলীগ খুলনা জেলা শাখার আয়োজনে জেলা ও মহানগর আ’লীগ কার্যালয়ে শনিবার দুপুর ১২টায় অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের খুলনা জেলা শাখার সভাপতি, সাবেক ছাত্রনেতা এসএম ফরিদ রানা। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বিএমএ সালাম। বিশেষ অতিথি ছিলেন জেলা আ’লীগের সিনিয়র সাংগঠনিক সম্পাদক, জেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান জামাল, ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক অ্যাড. নিমাই চন্দ্র রায়, আইন সম্পাদক অ্যাড. নবকুমার চক্রবর্তী। প্রধান বক্তা ছিলেন বঙ্গবন্ধু সৈনিকলীগের প্রেসিডিয়াম সদস্য এসএম জাহিদুর রহমান। জেলা সৈনিকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল জলিল তালুকদার, জেলা তাঁতিলীগের আহবায়ক সুমন আহম্মেদ খান, জেলা সৈনিকলীগনেতা হিমাংশু রায়, আব্দুল জব্বার শেখ, ইঞ্জি. শাহরুখ ইল ইসলাম রানা, শেখ জাকির হুসাইন, নাহার আক্তার, এসএম শাহিন আলম, এনামুল হক, গাজী আহম্মদ আলী, মুজিবুর রহমান, আরাফাত হোসেন, গাজী আব্দুল হক, খুরশীদ আলম মোড়ল, সোহেল বিশ্বাস, দিপক মন্ডল, সাবেক ছাত্রনেতা জিল্লুর রহমান আকুঞ্জী, সৈনিকলীগনেত্রী সেলিনা আক্তার, অবঃআর্মি রফিকুল ইসলাম, শেখ অলিউল্লাহ, জেলা ছাত্রলীগনেতা আল-আমিন শেখ, মহিদুল ইসলাম সনেট, আল-আমিন বিশ্বাস, শাহরিয়ার সোহেল, মিরান শেখ, এসএম নুরুজ্জামান, মশিয়ার রহমান, সাদ্দাম হোসেন, মিজানুর রহমান, অজিত মন্ডল, মনিরুল ইসলাম, পিন্টু মোল্যা। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন খুলনা জেলা পরিষদের পেশ ইমাম বায়জিদ হোসাইন।

No comments:
Post a Comment