Channel Atv

সময়ের সাথে এগিয়ে চলে সাহসের সাথে কথা বলে

আসুন নিজেকে বদলায়। প্রতিদিন একটি ভালো কাজ করি। সুন্দর জীবন ও সমাজ গড়ি। নতুন সকাল

Breaking

Sunday, October 21, 2018

বর্তমান সংসদের বিদায়ী অধিবেশন শুরু রোববার

ঢাকা অফিস : বর্তমান সংসদের শেষ অধিবেশন আগামীকাল রোববার বিকেলে শুরু হচ্ছে। এটি এ সংসদের ২৩তম অধিবেশন। অধিবেশনের কার্যতালিকায় রয়েছে ১৩টি বিল।

সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, এই অধিবেশন পাঁচ কার্যদিবস চলতে পারে। শেষ হতে পারে ২৫ অক্টোবরের মধ্যেই।

আগামী একাদশ সংসদ নির্বাচনে নতুন সরকার গঠন করে বসবে প্রথম অধিবেশন। তবে বিশেষ প্রয়োজনে রাষ্ট্রপতি যেকোনো সময় অধিবেশন আহ্বান করতে পারেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল ৪টা ৩০ মিনিটে অধিবেশন শুরু হবে। এর আগে বিকেল ৩টায় কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে শুরু হতে যাওয়া অধিবেশনের সময়সূচি নির্ধারণ হবে।

২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন হয়। দশম সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল একই বছরের ২৮ জানুয়ারি।

অধিবেশনের দিক দিয়ে এবার দশম সংসদ অনন্য উচ্চতায়। এর আগে নবম সংসদে ১৯টি অধিবেশন বসেছিল। বর্তমান দশম সংসদে বসছে ২৩তম অধিবেশন।

রোববার শুরু হতে যাওয়া অধিবেশনে ১৩টি বিল কার্যতালিকায় রয়েছে। এরমধ্যে ৫টি নতুন বিল উত্থাপিত হবে এবং ৮টি বিল পাসের জন্য প্রস্তুত রয়েছে বলে জানা গেছে। এর আগে গত ২০ সেপ্টেম্বর ২২তম অধিবেশন শেষ হয়। সংবিধান অনুযায়ী এক অধিবেশন শেষ হওয়ার পর পরবর্তী ৬০ কার্য দিবসের মধ্যে পরবর্তী অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে।

সংবিধান অনুযায়ী সংসদের মেয়াদ পাঁচ বছর পূর্ণ হওয়ার পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে পরবর্তী নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। সে হিসেবে আগামী ২৮ অক্টোবর থেকে নির্বাচনের সময় গণনা শুরু হবে। এরইমধ্যে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে, আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহে একাদশ নির্বাচনের তফসিল ঘোষণা হবে। সে হিসেবে ধরা হচ্ছে, এটিই শেষ অধিবেশন।

প্রথম থেকে দশম সংসদ পর্যন্ত অধিবেশনগুলোর মেয়াদ হচ্ছে- স্বাধীন বাংলাদেশে প্রথম সংসদ (১৯৭৩ সালের ৭ এপ্রিল থেকে ১৯৭৫ সালের ৬ নভেম্বর) ১৩৪ কার্যদিবস, দ্বিতীয় সংসদ (১৯৭৯ সালের ২ এপ্রিল থেকে ১৯৮২ সালের ২৪ মার্চ) ২০৬ কার্যদিবস, তৃতীয় সংসদ (১৯৮৬ সালের ১০ জুলাই থেকে ১৯৮৭ সালের ৬ ডিসেম্বর) ৭৫ কার্যদিবস, চতুর্থ সংসদ (১৯৮৮ সালের ১৫ এপ্রিল থেকে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর) ১৬৮ কার্যদিবস, সপ্তম সংসদ (১৯৯৬ সালের ১৪ জুলাই থেকে ২০০১ সালের ১৩ জুলাই) ৩৮২ কার্যদিবস এবং অষ্টম সংসদ ৩৭৩ কার্যদিবস বৈঠকে বসে। আর নবম সংসদ শুরু হয় ২০০৯ সালের ২৫ জানুয়ারি শেষ হয় ২০১৩ সালে ২০ নভেম্বর। নবম সংসদে মোট কার্যদিবস ছিল ৪১৮ দিন।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here

আজকের ভোরের ডাক পড়ুন এখানে