রূপসা প্রতিনিধি : রূপসার মানুষের দীর্ঘদিনের আশা ছিল রূপসার সন্তান এমপি হলে রূপসার মানুষের সুখ দুঃখের কথা জাতীয় সংসদে বলে মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটাবো। দেরিতে হলেও জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপসার মানুষের সে আশা পূরণ করেছেন। বিএনপি জামাত কখনো রূপসার কোন মানুষের মূল্যায়ণ করেনি। তাই দলমত ধর্মবর্ণ নির্বিশেষে রূপসার সন্তান হিসেবে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহবান জানান। রূপসার সন্তান আব্দুস সালাম মুর্শেদীকে পেয়ে যেন আনন্দে দিশেহারা রূপসার মানুষ। রাস্তার দু’পাশে সারিবদ্ধ হয়ে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাকে অভিবাদন জানায়। তিনি আরও জানান আমি বিজয়ী হলে খুলনা-৪ হবে বাংলাদেশের মডেল। তিনি গত ১৮ আক্টোবর দিনব্যাপী রূপসা উপজেলার ৭২টি পূজা মন্ডবে সরকারি ও নিজস্ব অনুদান বিতরণ কালে খন্ড খন্ড পথ সভায় প্রথান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারনণ সম্পাদক অ্যাড. সুজিত অধিকারী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান মো. কামাল উদ্দিন বাদশা, জেলা কৃষকলীগের সভাপতি ও আইচগাতী ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, স্বেচ্ছাসেবকলীগের জেলা সভাপতি মালিক সরোয়ার উদ্দিন, আঃ মজিদ ফকির। বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আয়ুব মল্লিক বাবু, সাধারণ সম্পাদক সরদার আবুল কাসেম ডাবলু, ইউপি চেয়ারম্যান আলহাজ ইসহাক সরদার, সাধন কুমার অধিকারী, সাংগঠনিক সম্পাদক এসএম হাবিব, সরদার ফেরদাউস আহম্মদ, দপ্তর সম্পাদক আল মামুন সরকার, কাজী ইয়াহিয়া, রবিউল ইসলাম ফকির, জেলা যুবলীগের সহ-সভাপতি আজিজুল হক কাজল, শেখ মো. মারুফ, এবিএম কামরুজ্জামান, সাবেক ছাত্রনেতা শফিকুর রহমান পলাশ, পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু, সাধারণ সম্পাদক সাংবাদিক কৃষ্ণ গোপাল সেন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি অধ্যাপক শ্যামল দাস, গনেশ চন্দ্র পাল, শহিদুল আলম, প্রদীপ পাল, মনিরুজ্জামান মনি, আরিফুজ্জামান লিটন, রবিউল ইসলাম বিশ্বাস, মোল্লা দেলোয়ার হোসেন দিলু, সাবেক চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, মোল্লা তাহিদুল ইসলাম, নিপুল দাস, মল্লিক শাহ নেওয়াজ কবির টিংকু, মনিরুল ইসলাম বুলু, সরদার কামরুল ইসলাম, বাসুদেব রায় চৌধুরী, রাজিব দাস টালটু, হারুনার রশিদ, শাইজ রেজা সৌদি, আঃ রউফ শিকদার, নাজিম মোড়ল, লস্কর ইমতিয়াজ আহম্মেদ, সরদার জসিম উদ্দিন, বাসুদেব ঘোষ গনু, তাপস ঘোষ, বিশ্বজিত বসু, গৌতম কর, কার্তিক বিশ্বাস, শাওন শীল, বিপুল রায় অলিক বিশ্বাস প্রমূখ।
Thursday, October 18, 2018
বিজয়ী হলে খুলনা- ৪ হবে বাংলাদেশের মডেল : এমপি সালাম মুর্শেদী
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Responsive Ads Here

No comments:
Post a Comment