রূপসা প্রতিনিধি : রূপসার আঠারোবেকী নদীতে অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার জাল জব্দ করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তা পুড়িয়ে ফেলা হয়। যার মূল্য সাড়ে ১২ লক্ষ টাকা বলে জানা যায়।
১৫ অক্টোবর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা সুলতানার নেতৃত্বে একটি দল উপজেলার আঠারোবেকী নদীতে অভিযান চালিয়ে এই জাল উদ্ধার করেন। এসময় তার সংগে ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু বক্কার সিদ্দিক ও সহকারী মৎস্য কর্মকর্তা সরদার জুলফিকার আলী।

No comments:
Post a Comment